
২০২৫ সালেই সম্পূর্ণ বিদ্যুৎচালিত গাড়ি উৎপাদন শুরু করবে ব্রিটিশ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বেন্টলি। গতকাল বুধবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি।
বেন্টলির এই সিদ্ধান্ত তার মূল প্রতিষ্ঠান ভক্সওয়াগেনের জন্য ২০৩০ সালের মধ্যে একটি উল্লেখযোগ্য মাইলফলক হবে বলে ধারণা করা হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গাড়ি উৎপাদনে পরবর্তী দশকের মধ্যে ৩ দশমিক ৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ বেন্টলি। এ ছাড়া নতুন গাড়ি তৈরির জন্য যুক্তরাজ্যের ক্রুয়ে শহরের প্ল্যান্টটি ঢেলে সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছে তারা। তবে প্রতিষ্ঠানটির প্রথম বৈদ্যুতিক গাড়িটি মডেল কী হবে সে বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত জানায়নি বেন্টলি।
বিশ্বের বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর বেশির ভাগই বৈদ্যুতিক গাড়ির দিকে ধাবিত হচ্ছে। তা ছাড়াও বিভিন্ন দেশে জীবাশ্ম-জ্বালানি চালিত গাড়ির ওপর নিষেধাজ্ঞা বাড়ানো হচ্ছে। ফলে প্রতিষ্ঠানগুলো বৈদ্যুতিক গাড়ি তৈরিতে বিনিয়োগ করতে এগিয়ে আসছে।
গত বছর বিশ্বব্যাপী বেন্টলির গাড়ি বিক্রি ৩১ শতাংশ বেড়েছে। এতে ওই বছরে রেকর্ড পরিমাণ ব্যবসা করেছে বেন্টলি।
প্রযুক্তি সম্পর্কিত আরও পড়ুন:

মহাকাশভিত্তিক আন্তর্জাতিক জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা স্পেস ফর ক্লাইমেট অবজারভেটরি (এসসিও)-এর সদস্য এবং বাংলাদেশের ন্যাশনাল ফোকাল পয়েন্ট হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। ফরাসি মহাকাশ সংস্থা সিএনইএস-এর নেতৃত্বে পরিচালিত এই আন্তর্জাতিক জোটে বাংলাদেশের
৯ ঘণ্টা আগে
দেশের টেলিযোগাযোগ ও প্রযুক্তি বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
১ দিন আগে
চীনের নেতৃত্বে গঠিত বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা সংস্থায় (ডব্লিউএআইসিও) প্রাথমিকভাবে পর্যবেক্ষক হিসেবে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শনিবার তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
২ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও সাময়িকভাবে সরিয়ে দেওয়ার ঘটনার ব্যাখ্যা জানতে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার ঊর্ধ্বতন কর্মকর্তাদের তলব করেছে ভারত সরকার। আজ বৃহস্পতিবার ভারতের ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব এস. কৃষ্ণন এ তথ্য জানিয়েছেন...
৪ দিন আগে