
মেটা প্ল্যাটফর্মস ইনকরপোরেশনের গবেষণা দল নতুন কৃত্রিম বুদ্ধিমত্তার সুপার কম্পিউটার তৈরি করেছে। প্রতিষ্ঠানটির দাবি, এটি বিশ্বের সবচেয়ে দ্রুততম কৃত্রিম বুদ্ধিমত্তার সুপার কম্পিউটার। আজ সোমবার এক বিবৃতিতে মেটার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ধারণা করা হচ্ছে, ২০২২ সালের মাঝামাঝি সময়ে এর কাজ পুরোপুরি শেষ হবে।
মেটার একটি ব্লগ পোস্টের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মেটার নতুন এআই রিসার্চ সুপার ক্লাস্টার কোম্পানিকে আরও ভালো এআই মডেল তৈরি করতে সাহায্য করবে। যা ট্রিলিয়ন উদাহরণ থেকে শিখতে ও শত শত ভাষায় সহজেই কাজ করতে পারবে। তাছাড়া, টেক্সট, ছবি ও ভিডিও বিশ্লেষণ করে ক্ষতিকর বিষয়বস্তু সহজেই চিহ্নিত করতে পারবে।
এ গবেষণা শুধুমাত্র মেটার পরিষেবাগুলোতে মানুষকে নিরাপদ রাখতে সাহায্য করবে। এমনকি ভবিষ্যতে মেটাভার্স তৈরিতেও বেশ সহায়ক হবে বলে মেটার ওই ব্লগ পোস্টে জানানো হয়েছে।
মেটাভার্স এমন এক ভার্চুয়াল প্ল্যাটফর্ম, যেখানে ব্যবহারকারীরা একসঙ্গে গেম খেলা, কাজ করা—এমনকি খুব সহজেই নিজেদের মধ্যে যোগাযোগ চালিয়ে যেতে পারবে। তাও আবার খুব সহজেই ভার্চুয়াল রিয়্যালিটি হেডসেট ব্যবহার করার মাধ্যমে।
সোমবার এক ফেসবুক পোস্টে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ জানিয়েছেন, মেটাভার্স তৈরি করতে প্রচুর গণনা শক্তির প্রয়োজন। যা এআই মডেলগুলোকে ট্রিলিয়ন উদাহরণ থেকে শিখতে, শত শত ভাষা বুঝতে সাহায্য করবে।
মেটার এক মুখপাত্র জানিয়েছে, এ সুপার কম্পিউটার তৈরিতে মেটার গবেষণা দলের সঙ্গে কাজ করছে এনভিডিয়া করপোরেশন, পিউর স্টোরেজ ইনক ও পেঙ্গুইন কম্পিউটিং ইনকরপোরেশন।
প্রযুক্তি সম্পর্কিত আরও পড়ুন:

আকাশে তারা দেখা গেলেই সংযোগ পাওয়া যাবে। বাংলালিংকের সংযোগ ও ফোর-জি-সক্ষম মোবাইল ফোন থাকলেই ডিরেক্ট-টু-সেল (ডিটুসি) কভারেজের আওতায় থাকা এলাকায় এই সেবা ব্যবহার করা যাবে।
২ দিন আগে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের এআই মডেল ক্লদ ব্যাকটেরিয়ার ডিএনএতে একটি নতুন ধরনের এনজাইম সিস্টেম আবিষ্কারের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এই আবিষ্কারটি যুগান্তকারী জিন-এডিটিং প্রযুক্তি ‘ক্রিস্পার’ (CRISPR)-এর মতো কোনো জিন সম্পাদনা পদ্ধতি হতে পারে।
২ দিন আগে
বাংলাদেশে ই-কমার্স, অনলাইন ব্যবসা, শিক্ষা ও ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার পাশাপাশি ঢাকায় একটি কার্যালয় খোলার আগ্রহ ব্যক্ত করেছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা।
৩ দিন আগে
বাংলাদেশে আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে ডিজিটাল আইডি চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তাঁর ভাষ্য, একটি একক ডিজিটাল পরিচয় সরকারি বিভিন্ন সেবা পাওয়ার প্রধান মাধ্যম বা কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। এ লক্ষ্যে সরকার কৃত্রিম
৩ দিন আগে