
বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকেই দেখা দেয় চিপ-সংকট। ফলে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বড় প্রযুক্তি ও গাড়ি তৈরিকারী প্রতিষ্ঠানগুলো। এরই মধ্যে গতকাল শুক্রবার ইনটেল করপোরেশন এক বিবৃতিতে জানিয়েছে, চিপ তৈরির জন্য যুক্তরাষ্ট্রের ওহাইওতে বিশ্বের বৃহত্তম কমপ্লেক্স তৈরি করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। যেখানে ক্রমান্বয়ে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে বলে জানিয়েছে তারা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইন্টেলের প্রধান নির্বাহী প্যাট জেলসিঙ্গারের এই উদ্যোগকে একটি কৌশল হিসেবে দেখেছেন বিশ্লেষকেরা। তাঁদের এ প্রকল্প বাস্তবায়িত হলে চিপ তৈরিতে আধিপত্য পুনরুদ্ধারে প্রতিষ্ঠানটি অনেকটাই সফল হবে। তা ছাড়া এ খাতে এশিয়ান ম্যানুফ্যাকচারিং হাবের বলয় থেকে যুক্তরাষ্ট্র বের হয়ে আসতে সক্ষম হবে বলেও ধারণা করা হচ্ছে।
জেলসিঙ্গার রয়টার্সকে জানান, বিশ্বের বৃহত্তম এ চিপ কারখানা ওহাইওর নিউ আলবানিতে এক হাজার একর জায়গার ওপর নির্মাণ করা হবে। এতে প্রাথমিকভাবে ২০ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। এ প্রকল্পে চিপ তৈরির জন্য মোট ৮টি প্ল্যান্ট থাকবে। যেখানে ক্রমান্বয়ে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। প্রকল্পটি শেষ হলে এখানে ৩ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও জানান তিনি।
যুক্তরাষ্ট্রে চিপ উৎপাদন বাড়াতে সম্প্রতি বেশ জোর দিয়েছে বাইডেন প্রশাসন। তারা বেশ কদিন ধরেই এ খাতে ৫২ বিলিয়ন ডলারের ভর্তুকি অনুমোদনের জন্য মার্কিন কংগ্রেসের ওপর চাপ প্রয়োগ করে আসছে।
এর আগে এক বিবৃতিতে সেমিকন্ডাক্টর চিপের বিশ্ব বাজার দখলের জন্য চীনের কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন।
গতকাল শুক্রবার মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি জানিয়েছেন, শিগগিরই সেমিকন্ডাক্টর চিপের সরবরাহ চেইনকে শক্তিশালী করতে কংগ্রেসে একটি বিল উত্থাপন করা হবে। যেখানে ৫২ বিলিয়ন ডলারে ভর্তুকির বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে।
প্রযুক্তি সম্পর্কিত আরও পড়ুন:

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) আসন্ন নির্বাচনকে সামনে রেখে নতুন সদস্য অন্তর্ভুক্তি, বর্তমান সদস্যদের তথ্য যাচাই-বাছাই ও হালনাগাদে সাত সদস্যের সহায়ক কমিটি গঠন করা হয়েছে...
৫ মিনিট আগে
দেশের বিভিন্ন এলাকায় মোবাইল ফোন টাওয়ার ও নেটওয়ার্ক স্থাপনা থেকে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি চুরি ও ভাঙচুরের ঘটনা বেড়েছে। গত ২০ মাসে চার মোবাইল অপারেটরের নেটওয়ার্ক স্থাপনা থেকে প্রায় ১৬ হাজার মিটার পাওয়ার কেবল এবং ২ হাজারের বেশি ব্যাটারি চুরি হয়েছে।
২ ঘণ্টা আগে
২০০৬ সালে বাংলাদেশে আন্তর্জাতিক ব্যান্ডউইথের বাজার কার্যত একক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে ছিল। তখন প্রতি এমবিপিএস ব্যান্ডউইথের দাম ছিল প্রায় ৭৫ হাজার টাকা। ২০০৮ সালে নতুন আইটিসি অপারেটর ও প্রথম সাবমেরিন কেবল চালুর পর দাম নেমে আসে প্রায় ২৭ হাজার টাকায়।
৮ ঘণ্টা আগে
ক্যালিফোর্নিয়ায় ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে কানাডা সরকার। দেশটির ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে একটি স্কুলে বন্দুক হামলার ঘটনায় এ মামলা করা হয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে। মামলায় বলা হয়েছে, হামলাকারী হত্যাকাণ্ডের পরিকল্পনায় চ্যাটজিপিটি ব্যবহার করেছিলেন। এ তথ্য স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী ব
১২ ঘণ্টা আগে