
ইরানভিত্তিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে এর মূল প্রতিষ্ঠান মেটা। গত বৃহস্পতিবার মেটার তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, এই অ্যাকাউন্টগুলো ব্যবহার করে স্কটিশ স্বাধীনতাকামীদের সমর্থনে বিভিন্ন কনটেন্ট প্রকাশ করা হতো।
মেটার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইরানভিত্তিক এসব অ্যাকাউন্টগুলো ব্যবহার করে একটি গোষ্ঠী দীর্ঘদিন ধরেই তাদের কার্যক্রম চালিয়ে আসছিল। এর মাধ্যমে তাঁরা স্কটল্যান্ডের স্থানীয় পরিচয়ে যুক্তরাজ্যের সরকারের সমালোচনা করে বিভিন্ন ছবি, লেখা ও মিমস ফেসবুকে হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করে থাকে।
শুধু তাই নয়, নিজেদের স্কটিশ নাগরিক প্রমাণ করতে তারা যুক্তরাজ্যের শহর ও ফুটবল খেলা নিয়েও পোস্ট করত।
মেটা জানায়, এই অ্যাকাউন্টগুলোর প্রোফাইলে যুক্তরাজ্য ও ইরাকের মিডিয়া ব্যক্তিত্ব এবং তারকাদের ছবি ব্যবহার করা হয়েছে। তবে কিছু প্রোফাইলের ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়েও তৈরি করা হয়েছে।
২০১৪ সালে স্কটিশ স্বাধীনতার ওপর একটি গণভোট অনুষ্ঠিত হয়। যেখানে ৫৫-৪৫ শতাংশ ভোটে যুক্তরাজ্যের সঙ্গে থাকার পক্ষে সায় দেয় স্কটিশরা। তবে ব্রেক্সিটের ঘটনা ও ব্রিটিশ সরকারের মহামারি নিয়ন্ত্রণ ব্যবস্থায় অসন্তুষ্ট স্কটিশ স্বাধীনতাকামীরা দ্বিতীয়বার গণভোটের দাবি তুলেছে।
এ কার্যক্রমের সঙ্গে ইরানের ব্যক্তিদের সঙ্গে যোগসূত্র পাওয়া গেছে বলে জানিয়েছে মেটা। তাঁদের অনেকেই ইরানে বিদেশি ভাষা হিসাবে ইংরেজি শেখানোর কাজ করে থাকেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
গত ডিসেম্বরেও এ ধরনের কার্যক্রম চালানোর অভিযোগে মেক্সিকো ও তুরস্কভিত্তিক দুটি নেটওয়ার্ক বন্ধ করে দেয় মেটা। এ নেটওয়ার্ক দুটি ব্যবহার করে ফেসবুক এর মাধ্যমে লাতিন আমেরিকা ও আফ্রিকার কিছু দেশ নিয়ে উসকানিমূলক কার্যক্রম চালানো হতো।
প্রযুক্তি সম্পর্কিত আরও পড়ুন:

যুক্তরাষ্ট্র প্রায় ১০টি চীনা প্রতিষ্ঠানকে এনভিডিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন এআই চিপ এইচ–২০০ কেনার অনুমোদন দিয়েছে। তবে এখন পর্যন্ত একটি চিপও সরবরাহ করা হয়নি বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তি। ফলে বড় এই প্রযুক্তি চুক্তি এখন অনিশ্চয়তার মধ্যে আটকে আছে।
১ ঘণ্টা আগে
চীনে যুক্তরাষ্ট্রের ব্যবসা-বাণিজ্যের ‘উন্মুক্ত’ সুযোগের জন্য দেশটির প্রেসিডেন্ট সি চিন পিংকে বিশেষ অনুরোধ করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার বেইজিংয়ে এক সম্মেলনে যোগ দেওয়ার পথে তিনি এ মন্তব্য করেন।
১ দিন আগে
বাংলাদেশে আন্তর্জাতিক ব্যান্ডউইডথ সরবরাহে কোনো ঘাটতি নেই বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)। গতকাল মঙ্গলবার এক সংবাদ বার্তায় এ কথা জানায় তারা।
১ দিন আগে
গভীর রাত। ঘুমন্ত ও নিস্তব্ধ পুরো এলাকা। এমন সময় উচ্চশব্দে বেজে উঠেছে গাড়ির অ্যালার্ম। পুরো এলাকার মানুষের ঘুমের বারোটা বেজে গেল। এমন ঘটনা ঘটছে পূর্ব লন্ডনে। আর এই অ্যালার্মের উৎস গুগলের গাড়ির।
২ দিন আগে