ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামে একটি যাত্রীবাহী লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৩৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে অনেক যাত্রী। নিখোঁজ যাত্রীদের মধ্যে এখনো পর্যন্ত একই পরিবারের একাধিক ব্যক্তিসহ মোট ১৯ জনের পরিচয় পাওয়া গেছে। এমভি অভিযান-১০ লঞ্চের অধিকাংশ যাত্রীই ছিল বরগুনার। নিখোঁজদের হন্যে হয়ে খুঁজছেন স্বজনেরা।
বেঁচে ফেরা যাত্রীরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ও নিহতের অধিকাংশই বরগুনার বাসিন্দা। তাঁরা বিভিন্ন প্রয়োজনে বাড়িতে ফিরছিলেন। এদের মধ্যে কিছুসংখ্যক যাত্রী ছিলেন, যাঁরা বরগুনার বাইরের বিভিন্ন এলাকার। তাঁরা বরগুনায় স্বজনদের বাড়িতে বেড়াতে অথবা কাজে আসছিলেন। নিখোঁজদের সন্ধান পেতে স্বজনেরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল, ঝালকাঠি হাসপাতাল ও ঘটনাস্থলে হন্যে হয়ে ছুটছেন।
বরগুনার সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের খাজুরা গ্রামের রিপন এসেছেন বরগুনা নৌবন্দরে। রিপন জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ফুপাতো ভাই খাজুরা এলাকার মইন ও ফুপাতো ভাইয়ের ছেলে আবদুল্লাহ নিখোঁজ রয়েছেন। হাসপাতাল ও ঘটনাস্থলে খোঁজ নিলেও তাঁদের খোঁজ মেলেনি।
স্বজনদের কাছ থেকে পাওয়া তথ্যমতে, বরগুনার মাইঠা এলাকার ইদ্রিস খান, নলী এলাকার আবদুল হাকিম, চাঁদপুরের মনোয়ারা, পাথরঘাটার টেংরার পপি আক্তার, পাথরঘাটা পৌরসভার তালতলা এলাকার আবদুর রাজ্জাক, পাথরঘাটার কালমেঘার কালিবাড়ি এলাকার রাকিব মিয়া, বরগুনা সদরের হাফেজ তুহিনের মেয়ে, সদরের ছোট আমতলী এলাকার জয়নব বেগম, মির্জাগঞ্জ উপজেলার রিনা বেগম ও তাঁর মেয়ে রিমা, বরগুনা সদরের পরীরখাল এলাকার মা-মেয়ে রাজিয়া ও নুসরাত, বরগুনার ঢলুয়া এলাকার মোল্লারহোড়া গ্রামের একই পরিবারের মা তাসলিমা (৩৫) ও তাঁর মেয়ে মিম (১৫), তানিশা (১২) ও ছেলে জুনায়েদসহ আরও অনেকেই নিখোঁজ রয়েছে।
এখন পর্যন্ত বরগুনা জেলার বিভিন্ন এলাকায় মোট ১০ জন যাত্রী বেঁচে ফিরেছেন। তাঁদের মধ্যে ঘটনার সময় লঞ্চে ছিলেন বরগুনা সদর উপজেলার সদর ইউনিয়নের হেউলিবুনিয়া এলাকার সাদিক মৃধা। তিনি আজকের পত্রিকাকে বলেন, রাত পৌনে ৩টার দিকে ইঞ্জিনরুম থেকে বিকট বিস্ফোরণের শব্দ হয়। মুহূর্তে গোটা লঞ্চ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এ সময় ডেকে ঘুমন্ত যাত্রীরা জেগে উঠে ছোটাছুটি শুরু করে এবং হুলুস্থুল অবস্থার সৃষ্টি হয়। কেউ কেউ নদীতে ঝাঁপ দেয়, আবার অনেকে চিৎকার-চেঁচামেচি শুরু করে। একপর্যায়ে উদ্ধারে কয়েকটি ট্রলার এগিয়ে আসে এবং যাত্রীদের অনেকে ট্রলারে উঠে তীরে নামে। তিনি আরও বলেন, মূলত আগুন লাগার পর লঞ্চটি তীরে নোঙর করানোর মতো কেউ ছিল না। লঞ্চ জোয়ারের তোরে ভাসতে থাকে।
নিহত প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার ও আহতদের সর্বোচ্চ ১৫ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বরগুনার জেলা প্রশাসন। জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, যেহেতু লঞ্চটি বরগুনায় আসছিল, যাত্রীদের অনেকেই বরগুনার। আমরা এরই মধ্যে জেলা প্রশাসন থেকে ঘটনাস্থলে টিম পাঠিয়েছি। নিহতের পরিচয় জানার চেষ্টা করছি।

কুমিল্লার দেবিদ্বারে দিনমজুর শফিকুল ইসলামকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যায় জড়িত আসামিদের বিচার দাবিতে আজ শনিবার মানববন্ধন হয়েছে। কর্মসূচি শেষে বিক্ষুব্ধ জনতা আসামিদের বাড়িঘরে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
২ ঘণ্টা আগে
চাঁদপুর শহরে বাসার বারান্দায় খেলতে গিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে এসে ফাইজা আক্তার (৬) ও মো. সাব্বির (৪) নামের দুই শিশু দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় তাদের প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের...
৩ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গোয়ালঘর থেকে গরু চুরি করে নিয়ে জবাই করার অভিযোগে রফিকুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ‘চুরি হওয়া’ গরুর মাংস, চামড়া, মাথা ও পা উদ্ধার করা হয়। এ ঘটনায় গরুর মালিক শহিদুল ইসলাম বাদী হয়ে শনিবার থানায় অভিযোগ দিয়েছেন।
৩ ঘণ্টা আগে
দেড় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বরিশাল মহানগর শ্রমিক লীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক সাফিন আহমেদ সুমন মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছেন। আজ শনিবার দুপুরে হাতকড়া অবস্থাতেই তিনি জানাজা ও দাফনে অংশ নেন। বাসায় পৌঁছানোর পর এবং কারাগারে ফেরত যাওয়াকালে সেখানে স্বজনদের আহাজারি করতে দেখা যায়।
৩ ঘণ্টা আগে