
অগ্নিদগ্ধদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম)। আজ শুক্রবার সকাল থেকে এসব রোগীর ঠাঁই হয়েছে হাসপাতালের বারান্দায়। দুপুর পর্যন্ত সুগন্ধা নদীতে যাত্রীবাহী লঞ্চে আগুনে দগ্ধ ৭১ জন রোগী ভর্তি হয়েছে বলে শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে আটজনকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
এদিকে হাসপাতালের অব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করে দ্রুত অগ্নিদগ্ধ সব রোগীকে একটি ইউনিটে পাঠানোর নির্দেশ দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি।
শেবাচিম হাসপাতালের পঞ্চম তলার বারান্দায় শুক্রবার বেলা ১১টায় কমপক্ষে ৩০ জন অগ্নিদগ্ধ ছিল। কথা হয় মো. রিমন নামে মঠবাড়িয়ার এক মাদ্রাসাছাত্রের সঙ্গে। তিনি জানান, মধ্যরাতে হঠাৎ আগুন লাগে লঞ্চের ইঞ্জিনরুমে। ঝালকাঠির কাছাকাছি আসার ১০ মিনিট আগে এ ঘটনার পর এমভি অভিযান-১০ লঞ্চের মাস্টার এটি তীরে নিয়ে এলেও দরজা খুলছিলেন না স্টাফরা। পরে আবার লঞ্চটি নদীর মাঝে নিয়ে যাওয়ায় অবস্থা বেগতিক দেখে তিনিসহ বহু যাত্রী সুগন্ধা নদীতে ঝাঁপ দেন। একই কথা জানান সেখানে ভর্তি হওয়া রোগী আব্দুল্লাহ।
সরেজমিন হাসপাতালের পঞ্চম তলা ঘুরে দেখা গেছে পুরুষ রোগীর সংখ্যা বেশি। বারান্দায় নার্স কোনো রকমে চিকিৎসা দিচ্ছেন। তৃতীয় তলায় নারী রোগীদের অবস্থা আরও খারাপ। আমেনা নামে এক স্কুলছাত্রীর দুই হাত পুড়ে গেছে। সে স্বজনদের খুঁজছে।
দ্বিতীয় তলা ঘুরে দেখা গেছে, শিশু ওয়ার্ডে আটজন রোগী ভর্তি হয়েছে, এর মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
শেবাচিম হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম জানান, অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবার জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। জরুরি রোগীদের ঢাকায় পাঠানো হচ্ছে।

ঢাকার বুড়িগঙ্গা নদীর পৃথক দুটি স্থান থেকে রেজাউল করিম হৃদয় (৩৪) ও অজ্ঞাতনামা এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ মঙ্গলবার দুপুর ও বিকেলে উদ্ধার হওয়া মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
৭ মিনিট আগে
রাজবাড়ীতে রাবেয়া বিগ বাজারের সাবেক মালিক আজাদ মোল্লা ও লিটন মোল্লার বিরুদ্ধে ২ কোটি টাকার আর্থিক প্রতারণা ও জালিয়াতির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ব্যবসায়ী নূর হোসেন মঙ্গলবার রাজবাড়ী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ অস্বীকার করে লিটন পাল্টা বকেয়া টাকার দা
১২ মিনিট আগে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা শাখার এক বছর মেয়াদি নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আর্থিক লেনদেন, বিবাহিত ও অছাত্রদের পদায়নের অভিযোগ তুলে ঝাড়ুমিছিল করেছেন পদবঞ্চিত নেতারা। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়েছে। ওই মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর সাধা
২৩ মিনিট আগে
বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি প্রকল্পে চাকরি করতেন ফারুক হোসেন নামের এক প্রকৌশলী। ২০১৩ সালে দুর্নীতির অভিযোগে তাঁর চাকরি চলে যায়। এরপর গড়ে তোলেন সংঘবদ্ধ চক্র। শুধু তা-ই নয়, নিজের চাকরি ফেরাতে প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তার পরিচয় দিয়ে চাপ দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবকে।
২৭ মিনিট আগে