দুর্ঘটনাকবলিত এমভি অভিযান-১০ লঞ্চের মালিক মো. হাম জামাল দাবি করেছেন, যাত্রীদের থেকে আগুন লেগেছে, যার সূত্রপাত দোতলা থেকে হয়েছে। এরপর তিনতলায় ছড়িয়ে পড়েছে, যার কারণে প্রাণহানির ঘটনা বেশি হয়েছে।
ইঞ্জিন থেকে আগুন লাগার বিষয় নাকচ করে দিয়ে হাম জামাল বলেছেন, মাসখানেক আগে নতুন ইঞ্জিন লাগানো হয়েছে। নতুন ইঞ্জিন লাগানোর পর চারটি ট্রিপ ঢাকা-বরগুনা চলাচল করেছে।
মালিক দাবি করেন, লঞ্চে থাকা অগ্নিনির্বাপক যন্ত্রপাতির মেয়াদ আগামী জানুয়ারি পর্যন্ত আছে। অভিযান-১০-এর যাত্রী ধারণক্ষমতা ৯৫০।
তবে বৃহস্পতিবার হওয়ায় লঞ্চে এক হাজারেও বেশি যাত্রী ছিল বলে একাধিক যাত্রী জানিয়েছেন।
প্রসঙ্গত, অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় ৭২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নওগাঁর ধামইরহাটে পুকুরে গ্যাস দেওয়ার বড়ি খেয়ে রিমু আক্তার (২৩) নামে এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে আলমপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তাঁকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা
৪ মিনিট আগে
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে উপজেলার কাজীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ৫ জনকে আটক করা হয়েছে। এ সময় আটক ব্যক্তিদের বাড়ির বিভিন্ন জায়গা তল্লাশি করে প্রায় ৫ কেজি গাঁজা, ১০টি ইয়াবা বড়ি ও একটি পরিত্যক্ত মোটরসাইকেল উদ্ধার করা হয়। অভিযানে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কয়েকজন পালিয়ে গেছে
৯ মিনিট আগে
রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে নতুন ধারা বাংলাদেশ ও রাষ্ট্র সংলাপ ফোরামের (এসডিএফ) সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন নতুন ধারা বাংলাদেশের ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, রাষ্ট্র সংলাপের সদস্যসচিব আ ন ম আয়াশসহ বেশ কয়েকজন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
২০ মিনিট আগে
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, ভারতের অভ্যন্তরে একটি আমবাগানে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আজ মঙ্গলবার মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৩ মিনিট আগে