
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে জয় পায় ভারতও। সেই হিসাবে ১৬ ডিসেম্বরকে বিজয় দিবস হিসেবে পালন করে ভারত সরকার। গতকাল বৃহস্পতিবার ভারতেও বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী পালিত হয়। তবে এই দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাম উচ্চারণ না করায় বিজেপি সরকারের সমালোচনা করেছেন ভারতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী ও তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী। ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়, রাহুল গান্ধী ভারতের উত্তরাখন্ড রাজ্যে ভোটের প্রচারণায় আছেন। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, দিল্লিতে বাংলাদেশে যুদ্ধ নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন হয়েছে। তবে ইন্দিরা গান্ধীর নাম নেওয়া হয়নি। যে নারী নিজ দেশের জন্য ৩২টি বুলেটের গুলিতে মারা গেছেন, তাঁর নাম নেওয়া হয়নি। এর কারণ সরকার সত্যকে ভয় পায়।
টুইটারে কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী বলেন, নরেন্দ্র মোদি সরকার নারীবিদ্বেষী। আমাদের প্রথম নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাম নারীবিদ্বেষী বিজেপি সরকারের উদ্যাপনে উচ্চারিত হয়নি।
এদিকে গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । তিনিও তাঁর বক্তব্যে ইন্দিরা গান্ধীর কোনো প্রসঙ্গ আনেননি।

গত সপ্তাহে সিরিয়ার এক বিমানঘাঁটিতে হামলা চালায় ইসরায়েল। এই হামলা আসন্ন ইসরায়েলি নির্বাচনের আগে তুরস্ককে সংঘাতে জড়ানোর রাজনৈতিক চেষ্টা বা ফাঁদ হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কূটনীতিক।
৪৪ মিনিট আগে
ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার নতুন প্রধান মোহসেন রেজাই প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করে বলেছেন, তারা যদি তেহরানের অর্থনীতিকে চাপে ফেলতে যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগে যোগ দেয়, তাহলে তাদের শত্রু হিসেবে বিবেচনা করা হবে।
১ ঘণ্টা আগে
মার্ভেলের সুপার হিরো সিনেমায় অভিনয় করা ২০ জনের বেশি অভিনেতা আলোচিত ফিলিস্তিনি স্বাধীনতাকামী নেতা মারওয়ান বারঘৌতির মুক্তির দাবিতে একটি আন্তর্জাতিক প্রচারে যোগ দিয়েছেন। গত শুক্রবার ‘ফ্রিমারওয়াননাও’ নামের একটি গোষ্ঠী তাদের ইনস্টাগ্রাম পোস্টে এ তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগে
কানাডা যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের নির্দেশ দেওয়ার পর এর জবাব হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে গতকাল শনিবার জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এর আগে দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনা ভেঙে যায়।
২ ঘণ্টা আগে