
জয়পুরহাট ও দিনাজপুরে নারী ফুটবল ম্যাচ আয়োজনকে কেন্দ্র করে সহিংসতা এবং ম্যাচ বন্ধ করে দেওয়ার ঘটনার নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। একই সঙ্গে অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে তারা।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো আসকের সিনিয়র সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল কবির স্বাক্ষরিত বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে গত বুধবার নারীদের একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই খেলা যেন হতে না পারে, সে জন্য মঙ্গলবার দুপুরের পরে আশপাশের মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে কিছু লোক বিক্ষুব্ধ মুসল্লি পরিচয়ে খেলার মাঠে জড়ো হয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করে হামলা করে। হামলায় খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর করে। এ ছাড়া গত মঙ্গলবার দিনাজপুর জেলার হাকিমপুরে নারী ফুটবল আয়োজনকে কেন্দ্র করে একই কায়দায় হামলার ঘটনা ঘটেছে। উল্লেখ্য, হাকিমপুরে নারী ফুটবল ম্যাচ বন্ধে তৌহিদী জনতার নামে মাইকিংও করা হয়। কিছুদিন ধরে তৌহিদী জনতার নামে একটি গোষ্ঠী দেশের নানা জায়গায় মাজারে সংঘবদ্ধ হামলা, ওরস আয়োজনে বাধা দেওয়া, বাউলগান ও কনসার্ট আয়োজনে বাধা সৃষ্টি করা এমনকি কোথাও কোথাও ভাঙচুর করছে।
আসক মনে করে, নারী ফুটবল ম্যাচ বন্ধসহ মাজারে হামলা ও বাউলশিল্পীদের গানের আসর বন্ধ করে দেওয়ার ঘটনাগুলো দেশের প্রচলিত আইনে ফৌজদারি অপরাধ। এ ছাড়া মেয়েদের খেলাধুলার বিরোধিতা করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্য লক্ষ করা যাচ্ছে, যা অত্যন্ত অমর্যাদাকর এবং একই সঙ্গে নাগরিকের সাংবিধানিক অধিকারকে ক্ষুণ্ন করছে।

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের হাসাকা প্রদেশ। সূর্য ডোবার সময় পাহাড়ের ওপর দুর্গের মতো তৈরি সামরিক স্থাপনার পাশ দিয়ে ছুটছেন কয়েকজন তরুণী। কারও হাতে কালাশনিকভ অর্থাৎ একে-৪৭ রাইফেল। তবে শত্রুর দিকে অস্ত্র তাক করতে নয়, সূর্যাস্তের হালকা নীল ও সবুজ আলোয় ছবি তুলতেই তাঁদের এই ব্যস্ততা।
৬ দিন আগে
আমার বিয়ে হয়েছে চার মাস আগে। সম্প্রতি জানতে পেরেছি, স্বামীর আগে একবার বিয়ে করেছিল। সেই বিয়ের কথা আমাকে আগে জানানো হয়নি। এমনকি শ্বশুরবাড়ির সবাই বিষয়টি জানলেও তারা আমার পরিবারকে কিছু জানায়নি আগের বিয়ে সম্পর্কে। ফলে আমি এটাও জানি না যে আগের বিয়ে তালাক হয়েছে কি না। আইনি ব্যবস্থা নিতে চাইলে আমাকে কী কী ক
৬ দিন আগে
টিকটকের ফিড স্ক্রল করতে করতে চোখ থমকে গেল একটা ভিডিওতে। স্ক্রিনে তখন এক জেন-জি তরুণী বেশ মজা করে আচার খাচ্ছেন। হ্যাশট্যাগ #পিকল-এর ভিউ তখন বিলিয়ন ছাড়ানোর পথে। একই সঙ্গে বিলিয়ন দর্শকের কাছে পৌঁছে যাচ্ছে আচার তৈরির প্রতিষ্ঠান ‘গুড গার্ল স্ন্যাকস’-এর নাম।
৬ দিন আগে
৬৬টি গোয়েন্দা উপন্যাস এবং ১৪টি ছোটগল্প সংকলনসহ ৮০টি বই লিখেছিলেন আগাথা ক্রিস্টি। তিনি জন্মেছিলেন ১৮৯০ সালের ১৫ সেপ্টেম্বর। মৃত্যুবরণ করেন ১৯৭৬ সালের ১২ জানুয়ারি। বাস্তব জীবনে ১১ দিন নিখোঁজ: ১৯২৬ সালে স্বামী বিবাহবিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর আগাথা ক্রিস্টি রহস্যজনকভাবে ১১ দিনের জন্য নিখোঁজ হয়ে যান।
৬ দিন আগে