আপনারা অনেকেই জনপ্রিয় হিন্দি ভাষার চলচ্চিত্র ‘থ্রি ইডিয়টসের’ ড. বীরু সহস্রবুদ্ধের কথা জানেন। যিনি একই সঙ্গে দুহাতে সমানতালে লিখে যেতে পারেন। তাঁর মতো ভারতের মধ্যপ্রদেশের একটি বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীও দুহাতেই সমানভাবে লিখতে পারে। একই সঙ্গে বলতে পারে পাঁচটি ভাষা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
এনডিটিভির প্রতিবেদন অনুসারে, মধ্যপ্রদেশের সিঙরাউলি জেলার বুধেলা গ্রামের ওই বিদ্যালয়টির নাম বীণা বাদিনী পাবলিক স্কুল। বিদ্যালয়টির শিক্ষার্থীরা দুহাতে লিখতে তো পারেনই, একই সঙ্গে হিন্দি, সংস্কৃত, ইংরেজি, উর্দু এবং স্প্যানিশ ভাষায় কথা বলতে পারেন।
বিদ্যালয়টির অষ্টম শ্রেণির পঙ্কজ যাদব বলেছেন, ‘আমি তো প্রথমে ডান হাতেই লিখতাম কিন্তু তারপর বাম হাত দিয়ে লিখতে শিখেছি। তৃতীয় শ্রেণি থেকেই আমি জানতাম কীভাবে উভয় হাত ব্যবহার করে লিখতে হয়।’ বিদ্যালয়টির আরেক শিক্ষার্থী আদর্শ কুমার বলেন, ‘আমি যখন নিচের শ্রেণিতে পড়তাম তখন ডান হাতেই লিখতাম। তারপর বাম হাত দিয়েও লিখতে শিখি। এ ছাড়া আমরা পাঁচটি ভাষাও জানি।’
বিদ্যালয়টির অধ্যক্ষ বীরাঙ্গদ শর্মা বলেন, শিক্ষার্থীদের এমন সব্যসাচী হওয়ার পেছনে ভারতের রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। তিনি বলেছেন, ‘আমাদের সাবেক রাষ্ট্রপতি প্রসাদ ছিলেন দুঃসাহসী। তিনি দুই হাত দিয়ে লিখতে পারতেন। আমরা এটিকে অনুপ্রেরণা হিসেবে নিয়েছি এবং আমাদের বাচ্চাদের একই দক্ষতা শিখতে সাহায্য করেছি।’ বিদ্যালয়টির শিক্ষকদের দাবি, তাদের শিক্ষার্থীরা কয়েক মিনিটের মধ্যেই ২৫ শব্দের অনুবাদ করে ফেলতে পারে।
এই বিষয়ে স্থানীয় মনোরোগ বিশেষজ্ঞ আশিস পাণ্ডে বলেন, ‘আমাদের মস্তিষ্ক দুই অংশে বিভক্ত। বিদ্যালয়টির শিক্ষকেরা শিক্ষার্থীদের এমনভাবে প্রশিক্ষণ দিয়েছেন যে, তারা একই সময়ে মস্তিষ্কের উভয় অংশ ব্যবহার করতে সক্ষম ফলে তারা উভয় হাত ব্যবহার করে লিখতে পারে।’
১৯৯৯ সালে স্থাপিত বিদ্যালয়টি থেকে এখনো পর্যন্ত ৪৮০ জন শিক্ষার্থী পাস করে বের হয়ে গেছেন। তাদের সবাই দুই হাতে লিখতে পারার পাশাপাশি কথা বলতে পারেন পাঁচটি ভাষাও। কেবল তাই নয়, বিদ্যালয়টিতে এসবের পাশাপাশি শেখানো হয় যোগ ব্যায়াম ও মেডিটেশন চর্চাও।

নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডে সম্প্রতি ঘটে গেছে এক অভাবনীয় ঘটনা। দান করার উদ্দেশ্যে একটি চ্যারিটি শপে (দাতব্য দোকান) ভুলবশত মাদক ও বিপুল পরিমাণ নগদ টাকাভর্তি ব্যাগ ফেলে গেছে দুই কিশোর-কিশোরী। পরে সেই ব্যাগ উদ্ধারে মরিয়া হয়ে দোকানে ফিরে এলেও শেষরক্ষা হয়নি; পুলিশের হাতে ধরা পড়তে হয়েছে তাদের।
২ দিন আগে
প্রচলিত হওয়া সত্ত্বেও ‘কুভেড সিনড্রোম’ এখনো কোনো স্বীকৃত চিকিৎসা ব্যাধি হিসেবে তালিকাভুক্ত নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আন্তর্জাতিক রোগ শ্রেণিবিন্যাস (আইসিডি) বা আমেরিকান ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিসটিক্যাল ম্যানুয়াল—কোথাও এর উল্লেখ নেই।
২ দিন আগে
নিখোঁজ স্বর্ণমুদ্রার অবস্থান জানাতে অস্বীকার করায় দীর্ঘ ১০ বছর কারাভোগের পর অবশেষে মুক্তি পেয়েছেন মার্কিন গুপ্তধন অনুসন্ধানকারী টমি থম্পসন। তবে আশ্চর্যের বিষয় হলো, কর্তৃপক্ষ এখনো জানতে পারেনি সেই অমূল্য সোনা আসলে কোথায় লুকানো আছে।
৩ দিন আগে
ভারতের উত্তর প্রদেশে অবিশ্বাস্য এক ঘটনা ঘটেছে। চিকিৎসকদের কাছে ‘ব্রেন ডেড’ ঘোষিত এক নারী অ্যাম্বুলেন্সের ধাক্কায় হঠাৎ আবার শ্বাস নিতে শুরু করেছেন। পরিবারের সদস্যরা এটিকে অলৌকিক ঘটনা বলে মনে করছেন।
৮ দিন আগে