ল–র–ব–য–হ

সন্তানেরা দূরে, ‘নাতি-নাতনি’ ভাড়া নিচ্ছেন ভারতের প্রবীণেরা
দুই কন্যা থাকেন যুক্তরাষ্ট্রে। স্ত্রীকে নিয়ে ভারতের রাজধানী নয়াদিল্লির উপকণ্ঠে ব্যস্ত বাণিজ্যিক এলাকা গুরগাঁওয়ে থাকেন এস বুধিরাজা। কোথাও বের হলে তাঁদের সঙ্গী হন এক তরুণ। নাম তাঁর রনি রাজু। ২৬ বছর বয়সী এই তরুণ বুধিরাজা দম্পতির ভাড়া করা ‘নাতি’।

মধুর সংকটে মার্শাল আর্টে বিশ্বসেরা, সঙ্গী জুটছে না চীনা চ্যাম্পিয়ন ঝাংয়ের
মিক্সড মার্শাল আর্টস (এমএমএ)-এর রিংয়ে বিশ্বসেরা প্রতিপক্ষকে হারিয়ে একাধিকবার জয়ের মুকুট ছিনিয়ে এনেছেন তিনি। অথচ জীবনের অন্যতম সহজ বিষয় মনে হওয়া একটি উপযুক্ত সঙ্গী বা জীবনসঙ্গী খুঁজে পাওয়ার ক্ষেত্রে মারাত্মক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন চীনের প্রথম ইউএফসি চ্যাম্পিয়ন ঝাং ওয়েইলি।

পিৎজায় আনারস দিতে অস্বীকৃতি, অস্ট্রেলিয়ায় চাকরি গেল ইতালীয় শেফের
পিৎজায় আনারস ব্যবহারে আপত্তি জানিয়ে অস্ট্রেলিয়ায় চাকরি হারিয়েছেন ইতালীয় এক শেফ। নিজের সংস্কৃতির প্রতি অপমানজনক দাবি করে পিৎজায় আনারস দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন তিনি। এ নিয়ে মালিকপক্ষের সঙ্গে বিরোধের জেরে চাকরি হারানোর পর অস্ট্রেলিয়ার ‘ফেয়ার ওয়ার্ক কমিশনে’ (এফডব্লিউসি)

৪৮ বছর ধরে পানি পান করেন না ওয়ারেন বাফেট, তৃষ্ণা মেটান কী দিয়ে
বিশ্বখ্যাত বিনিয়োগকারী ওয়ারেন বাফেট জানিয়েছেন, প্রায় ৪৮ বছর ধরে তিনি পানি পান করেন না। পানির বিপরীতে তাঁর পছন্দের পানীয় চেরি কোক। সাধারণ পানি কিংবা স্পার্কলিং ওয়াটারের পরিবর্তে কোমল পানীয় দিয়েই শরীরের পানির চাহিদা পূরণ করেন বলে জানিয়েছেন তিনি।












