
নিখোঁজ স্বর্ণমুদ্রার অবস্থান জানাতে অস্বীকার করায় দীর্ঘ ১০ বছর কারাভোগের পর অবশেষে মুক্তি পেয়েছেন মার্কিন গুপ্তধন অনুসন্ধানকারী টমি থম্পসন। তবে আশ্চর্যের বিষয় হলো, কর্তৃপক্ষ এখনো জানতে পারেনি সেই অমূল্য সোনা আসলে কোথায় লুকানো আছে।
৭৩ বছর বয়সী টমি থম্পসন প্রখ্যাত গুপ্তধন অনুসন্ধানকারী হিসেবে পরিচিত। ১৯৮৮ সালে তিনি দক্ষিণ ক্যারোলিনার কাছে ‘এসএস সেন্ট্রাল আমেরিকা’ নামে একটি ডুবে যাওয়া জাহাজের সন্ধান পান, যা ‘শিপ অব গোল্ড’ বা সোনালি জাহাজ নামে পরিচিত ছিল। ১৮৫৭ সালে জাহাজটি ৪০০ জনের বেশি যাত্রী ও প্রায় ৩০ হাজার পাউন্ড সোনা নিয়ে আটলান্টিক মহাসাগরের তলদেশে প্রায় ৭ হাজার ফুট গভীরে তলিয়ে যায়।
থম্পসনের এই অভিযানে যাঁরা অর্থ বিনিয়োগ করেছিলেন, ২০০৫ সালে তাঁরা অভিযোগ করেন যে, থম্পসন তাঁদের পাওনা বুঝিয়ে না দিয়ে প্রতারণা করেছেন। এর পরপরই তিনি ফ্লোরিডায় আত্মগোপন করেন। ২০১২ সালে আদালতে হাজিরা না দেওয়ায় ওহাইওর একজন ফেডারেল বিচারক তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং পরে তাঁকে ‘পলাতক’ ঘোষণা করা হয়।
তিন বছর পর কর্তৃপক্ষ থম্পসনকে ফ্লোরিডার একটি হোটেল থেকে গ্রেপ্তার করে। স্বর্ণমুদ্রার অবস্থান সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করায় বিচারক তাঁকে আদালত অবমাননার দায়ে কারাগারে পাঠান।
ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, নিখোঁজ ৫০০টি স্বর্ণমুদ্রার বাজারমূল্য প্রায় ২৫ লাখ মার্কিন ডলার। থম্পসনের দাবি, এই মুদ্রাগুলো বেলিজভিত্তিক একটি ট্রাস্টকে দেওয়া হয়েছে। এ ছাড়া প্রথম দফায় সোনা বিক্রি করে পাওয়া ৫ কোটি ডলারের সিংহভাগই ব্যাংকঋণ ও আইনি ফি মেটাতে ব্যয় হয়েছে বলে তিনি জানান।
সাধারণত আদালত অবমাননার জন্য সর্বোচ্চ ১৮ মাস কারাদণ্ডের বিধান থাকলেও ২০১৯ সালে আপিল আদালত থম্পসনের ক্ষেত্রে একে ব্যতিক্রম হিসেবে গণ্য করেন। ২০২০ সালে মুক্তি চেয়ে তিনি আদালতে বলেছিলেন, ‘মহামান্য আদালত, আমি ওই সোনার অবস্থান জানি না। আমার মনে হচ্ছে, আমার মুক্তির চাবিকাঠি আমার হাতে নেই।’
অবশেষে ২০১৮ সালে বিনিয়োগকারীদের করা মামলাটি খারিজ হয়ে যায়। সম্প্রতি একজন বিচারক থম্পসনের জেলজীবনের অবসান ঘটানোর সিদ্ধান্ত নেন। তিনি উপলব্ধি করেন, থম্পসনকে আরও আটকে রাখলেও সোনার হদিস পাওয়ার সম্ভাবনা নেই। ২০১২ সালের আদালতের কার্যক্রমে অনুপস্থিত থাকার কারণে দুই বছরের সাজা ভোগ শেষ করে ৪ মার্চ তিনি ফেডারেল কারাগার থেকে মুক্তি পান। তবে সোনা উদ্ধারের ইতিহাসের অন্যতম আলোচিত এই চরিত্র মুক্তি পেলেও ‘শিপ অব গোল্ড’-এর সেই অমূল্য স্বর্ণমুদ্রার রহস্য আজও উন্মোচিত হয়নি।

ছেলের বয়স ছয় বছর। একটি দুর্ঘটনার শিকার হওয়ার পর চক্ষু বিশেষজ্ঞর কাছে নিয়ে গেলেন মা। সেখান থেকে এসে জানালেন ছেলের চোখের ক্যানসার হয়েছে। এই খবর সবাইকে যেন একটা ধাক্কা দিয়ে নাড়িয়ে গেল। প্রতিবেশী-বন্ধুবান্ধব সবাই যার যার সামর্থ্যানুযায়ী এগিয়ে এলেন সাহায্য করতে। একটা সময় পর দেখা গেল, ছেলের...
২ দিন আগে
ওডিশার কেওনঝর জেলায় এক হৃদয়বিদারক ঘটনা সামনে এসেছে। গতকাল সোমবার, এক আদিবাসী ব্যক্তি তাঁর মৃত বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির হন। উদ্দেশ্য, বোনের নামে ব্যাংকে জমা থাকা টাকা উত্তোলন। কারণ, ব্যাংক বারবার হিসাবধারীর বা অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যুর দালিলিক বা শারীরিক প্রমাণ দাবি করছিল।
৩ দিন আগে
বিবাহবিচ্ছেদের জন্য আদালতে গেলে সাধারণত অভিযোগের কেন্দ্র থাকে পারিবারিক সহিংসতা, যৌতুকের চাপ বা দাম্পত্য কলহ। কিন্তু ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে এমন এক ঘটনা ঘটেছে, যা ধরাবাঁধা কোনো ছকে ফেলে তুলনা করা যাবে না। এক নারী এমন কৌশল নিয়েছেন, যা কল্পনাকেও হার মানায়।
৪ দিন আগে
চীনে ৩২ বছর বয়সী এক ব্যক্তি পেটব্যথা নিয়ে হাসপাতালে গিয়ে এমন এক সত্যের মুখোমুখি হলেন, যা শুনলে যে কারওরই ভরসা থাকবে না নিজের শরীরের ওপর। ২০ বছর আগে তিনি একটি পারদভর্তি থার্মোমিটার গিলে ফেলেছিলেন। অবশেষে পেট ব্যথার কারণে সেই উদ্ধার করা হলো দুই দশক পর।
৫ দিন আগে