
কাঁটাতারের বেড়া ঘেরা চারণভূমি থেকে পালিয়ে ছিল গরুর পাল। তবে তাদের এই মুক্তজীবন খুব দীর্ঘ হয়নি। কারণ এরা গিয়ে হাজির হয়েছিল একটি প্রাণী উদ্ধারকেন্দ্রে।
ব্রিটিশ দ্বীপপুঞ্জ গার্নসের প্রাণী উদ্ধারকর্মীরা জানান গরুর একটি পাল নিজেদের সীমানা বেড়া দেওয়া পশু চারণভূমি থেকে পালিয়ে যায়। কিন্তু সেখান থেকে তারা হাজির হয় দ্য গার্নসে সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব ক্রুয়েলটি টু অ্যানিমেলসের (জিএসপিসিএ) একটি উদ্ধারকেন্দ্রে।
‘আমরা সৌভাগ্যবান গার্নসেতে খুব বুদ্ধিমান সব প্রাণীদের পেয়েছি, ’ জিএসপিসিএর ম্যানেজার স্টিভ ব্রায়ান বলেন, ‘গত শনিবার গার্নসের একটি গরুর পাল তাদের খামারের চারপাশের বেড়া গলে পালিয়ে যায়। আর রোববারই জিএসপিসিএতে পদধূলি দেওয়ার সিদ্ধান্ত নেয় এরা। জিএসপিসিএর কর্মীদের জন্য একটা আনন্দময় দিন ছিল এটি। দ্রুতই এগুলোর মালিককে খুঁজে বের করা হয় এবং প্রাণীগুলো বিদায় নেয়।’
স্টিভ জানান বাড়ি থেকে পালিয়ে উদ্ধারকেন্দ্রে হাজির হওয়ার ঘটনা এটাই প্রথম নয়। ‘সাম্প্রতিক বছরগুলিতে একটি ঘোড়া খোঁয়াড় থেকে পালিয়ে আমাদের গাড়ি পার্কিংয়ের জায়গায় হাজির হয়। এমনকি দুটি ছাগল মাঠ থেকে পালিয়ে আমাদের এখানে চলে আসে।’ বলেন তিনি।

হাঙ্গেরির রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হলো। দীর্ঘ ১৬ বছর ধরে ক্ষমতায় থাকা জাতীয়তাবাদী নেতা ভিক্টর ওরবানকে পরাজিত করে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন পিটার ম্যাগিয়ার। গতকাল রোববার হাঙ্গেরির পার্লামেন্ট ভবনের সামনে হাজার হাজার মানুষের উল্লাসের মধ্য দিয়ে এই ঐতিহাসিক অভিষেক...
৩ দিন আগে
সকালে ঘুম থেকে উঠলেন। প্রতিদিনকার মতো একের পর এক কাজ গুছিয়ে নিচ্ছেন। এমন সময় আপনার প্রিয়জন বারবার ডাকছেন কিন্তু আপনি তাঁর কোনো শব্দই শুনতে পাচ্ছেন না। পরে কাছে এসে আপনার সামনে এসে দাঁড়িয়ে দৃষ্টি আকর্ষণ করলেন। জানতে চাইলেন, হঠাৎ কি হলো যে কোনো উত্তর দিচ্ছেন না।
৭ দিন আগে
বিয়ের সব প্রস্তুতি সারা। বড় হোটেল বুকিং দেওয়া হয়েছে। বিয়ের অনুষ্ঠানের জন্য উপস্থাপকও ঠিক করা হয়ে গেছে। হঠাৎ কনে অসুস্থ হয়ে পড়লেন। তারপর গলাব্যথা নিয়ে গেলেন স্থানীয় ক্লিনিকে। আর ভুল চিকিৎসা ওলট-পালট করে দিল সব। সামান্য ঠান্ডা-জ্বর থেকে কোমায় চলে গেলেন কনে। অবশেষে দীর্ঘ তিন মাস কোমায় থাকার পর বিয়ের ঠি
১০ দিন আগে
চীনে এক আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। দেশটির ঝেজিয়াংয়ে এক ব্যক্তির হার্ট অ্যাটাক হয় এবং এরপর তাঁর হৃৎস্পন্দন বন্ধ ছিল প্রায় ৪০ ঘণ্টা। কিন্তু তারপরও তিনি আশ্চর্যজনকভাবে বেঁচে ফিরেছেন। এই ঘটনাটি নতুন জীবন রক্ষাকারী চিকিৎসা প্রযুক্তি নিয়ে অনলাইনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
১১ দিন আগে