পাইলট যখন অপ্রত্যাশিত যাত্রীর উপস্থিতি টের পেলেন, উড়োজাহাজটি তখন ১১ হাজার ফুট ওপরে। আর সেই অপ্রত্যাশিত যাত্রী আবার কিনা মানুষ নয়, রীতিমতো এক গোখরা সাপ। পাইলটের অবস্থা যে তখন আত্মারাম খাঁচাছাড়া তা আর বলার অপেক্ষা রাখে না। ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা বিবিসিকে জানান দক্ষিণ আফ্রিকান পাইলট।
রুডলফ ইরাসমাস বলেন, ‘সত্যি বলতে কী, আমার মাথা কাজ করছিল না তখন। বুঝতে পারছিলাম না কী করা উচিত। আমি টের পেলাম, ঠান্ডা কিছু একটা আমার পিঠের সঙ্গে মিশে আছে। প্রথমে ভেবেছিলাম পানির বোতলের ছিপি ঠিকমতো আটকেনি, তাই সেখান থেকে পানি চুঁইয়ে শার্ট বেয়ে পড়ছে। হঠাৎ বাঁয়ে ফিরে চোখ একটু নিচু করতেই দেখি গোখরা সাপ। এরপর গোখরাটি সিটের নিচে ঢুকে যায়।’
ইরাসমাস প্রথমে ভেবেছিলেন যাত্রীরা ভয় পেয়ে যেতে পারে, তাই তাদের সাপটির কথা জানাবেন না। তবে শেষ পর্যন্ত নিরাপত্তা বিবেচনায় তাদের জানানোর সিদ্ধান্ত নেন।
উড়োজাহাজে সাপ আছে জেনে ভয়ে সবাই চুপ হয়ে যান। একেবারে পিনপতন নীরবতা। কয়েক মুহূর্ত যেন জায়গায় জমে গিয়েছিলেন সবাই।
ফ্লাইটটি ব্লুমফন্টেইন থেকে প্রিটোরিয়ায় যাচ্ছিল। তবে পরিস্থিতি বিবেচনায় পাইলট ওয়েলকম শহরে জরুরি অবতরণ করেন। এ সময় চার যাত্রী ছিলেন উড়োজাহাজে। আর ছিল প্রাণঘাতী গোখরা। যদিও অবতরণের পর সাপটিকে খুঁজে পাওয়া যায়নি।
তবে কীভাবে সাপটি উড়োজাহাজে প্রবেশ করেছিল তা জানা যায়নি। সংশ্লিষ্টরা জানান, ফ্লাইট প্রথম উড্ডয়ন করেছিল ওরচেস্টার ফ্লাইং ক্লাব থেকে। সেখানকার দুজন কর্মী খেয়াল করেছিলেন উড়োজাহাজের নিচে একটি সরীসৃপ আশ্রয় নিয়েছে। তাঁরা ‘ধরতে’ চেষ্টা করলেও সফল হননি। এরপর ভাবেন সরীসৃপটি হয়তো চলে গেছে।

জাপানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট ফুজিতে সাত বছর বয়সী ছেলেকে একা ফেলে চলে গিয়েছিলেন বাবা। শিশুটির কাছে কেবল একটি কোমল পানীয় এবং সামান্য কিছু হালকা খাবার (স্ন্যাকস) ছিল। কুয়াশাচ্ছন্ন ও বৃষ্টিমুখর আবহাওয়ার মধ্যে ২ হাজার মিটারের (৬,৫০০ ফুট) বেশি উচ্চতায় একটি বেঞ্চে শিশুটি একা বসে ছিল।
১৭ ঘণ্টা আগে
রেস্তোরাঁয় খাওয়া শেষে বিল দেওয়ার পর ফেরত আসা খুচরা টাকাটা অনেক সময়ই সার্ভ করে যাওয়া ওয়েটারকে দিয়ে দেই আমরা। যাকে বলা হয় টিপস। কোথাও কোনো সেবা গ্রহণের পর টিপস দেওয়া আমাদের স্বাভাবিক কার্যক্রমে পরিণত হয়েছে। অবশ্য এখন ‘সার্ভিস ফি’ হিসেবে বিলের কাগজেই একটি চার্জ যুক্ত করা থাকে।
৪ দিন আগে
কুকুর-বিড়াল বা পোষা প্রাণী নিয়ে প্রতিযোগিতার বিষয়টি নতুন নয়। তবে এই প্রতিযোগিতাটি কিছুটা ব্যতিক্রমীই! এই প্রতিযোগিতায় বাছাই করা হয় বিশ্বের সবচেয়ে কুৎসিত দেখতে কুকুরটিকে। আর এ প্রতিযোগিতার ৫০তম আসরটি আয়োজিত হয়েছিল এ বছর।
৭ দিন আগে
অনলাইন বন্ধকি ঋণদাতা প্রতিষ্ঠান বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের ভারতীয় বংশোদ্ভূত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিশাল গর্গ ২০২১ সালের ডিসেম্বরে এক নির্মম জুম কলে প্রায় ৯০০ কর্মীকে ছাঁটাই করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন।
৮ দিন আগে