গোখরা

বন্যায় ভেসে গেল খামার, পালাল ৯০০ সাপ
চীনের গুয়াংজি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের হেংঝৌ শহরে বন্যায় একটি সাপের খামার থেকে ভেসে গেছে ৮০০ থেকে ৯০০টি সাপ, যার মধ্যে বিষধর গোখরাও রয়েছে। কয়েকজন গ্রামবাসী সাপের কামড়ে অসুস্থ হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় উদ্ধারকারী ও স্বেচ্ছাসেবী সাপ ধরার দল কাজ করছে।

শাহরাস্তিতে বসতবাড়ি থেকে ১২টি গোখরা সাপ উদ্ধার
চাঁদপুরের শাহরাস্তিতে ১২টি বিষধর গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (২৭ অক্টোবর) দুপুরে পৌরসভার ঠাকুর বাজারসংলগ্ন নিজমেহার গ্রামের সাহাবাড়ি থেকে স্থানীয় সাপুড়েরা সাপগুলো উদ্ধার করেন।

ঝাড়ফুঁক নয়, ওঝারও ভরসা একমাত্র অ্যান্টিভেনমে
আইনুদ্দিন জানান, খেলার জন্য তাঁরা সাপ কেনেন ঢাকার সাভারের বাজার থেকে। বেশির ভাগ সাপ ভারত থেকে আসে। এক একটি সাপ কিনতে লাগে ৫ থেকে ৬ হাজার টাকা। খেলার সময় কখনো কখনো সাপ দংশনও করে বসে। আইনুদ্দিন বলেন, ‘তিন-চারবার সাপে কামড়েছে। প্রতিবার মেডিকেলে গিয়ে অ্যান্টিভেনম নিয়ে সুস্থ হয়েছি।’

ছোবলের পর জ্যান্ত সাপ বয়ামে ভরে হাসপাতালে হাজির বৃদ্ধা
পঞ্চগড়ের দেবীগঞ্জে গোখরা সাপের ছোবল খেয়ে এক বৃদ্ধা জ্যান্ত সাপটিকে সঙ্গে নিয়েই হাসপাতালে হাজির হয়েছেন। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।








