
অসুস্থতার অজুহাতে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যেন বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সজাগ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ শুক্রবার গণভোটের গণরায় বাস্তবায়ন, সীমান্ত সুরক্ষা নিশ্চিতসহ পাঁচ দফা দাবিতে নেত্রকোনা পৌরসভায় জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়। ওই পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এ কথা বলেন।
নাহিদ ইসলাম তাঁর বক্তব্যে বলেন, ‘নির্বাচিত হওয়ার পরপরই ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতিকে অপসারণ করা দরকার ছিল। বিএনপি এখন পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে। এ খেলা আমরা বুঝি। অসুস্থতা কিংবা অন্য কোনো অজুহাতে এই ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতি সেইফ এক্সিট বা বিদেশে যাতে পালাতে না পারে, সে জন্য সজাগ থাকতে হবে। সরকারকে অবিলম্বে দুর্নীতিবাজ রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করতে হবে।’
হাওর এলাকার দুর্দশার কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘আজ সারা দিন আমরা হাওর এলাকা ঘুরেছি। হাওরে যাতায়াতব্যবস্থা নাজুক, নেত্রকোনা মেডিকেল কলেজে এখনো কার্যক্রম শুরু হয়নি। একটা বিশ্ববিদ্যালয় আছে, সেটা অচল হয়ে আছে। দ্রুত এসব নিয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে। হাওর বাংলাদেশের সম্পদ। এই হাওর নিয়ে বিশেষ পরিকল্পনা গ্রহণ করতে হবে। বঞ্চিত হাওরবাসীর উন্নয়নে বিশেষ বরাদ্দ দিতে হবে।’
পথসভায় এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, নেত্রকোনা পৌরসভায় এনসিপির মেয়র প্রার্থী মো. সোহাগ মিয়া প্রিতম, জাতীয় ছাত্রশক্তির নেতা খান তালাত মাহমুদ রাফিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

‘সকল ক্ষমতা জনগণের’—এই দর্শনকে সামনে রেখে রাজনৈতিক প্ল্যাটফর্ম গণবিপ্লবী উদ্যোগের ৩৬ সদস্যের কেন্দ্রীয় প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক আরিফ সোহেল, বাকি ৩৫ জন সংগঠক...
২৫ মিনিট আগে
মাঝে মাঝে মধু আহরণকারী চাঁদাবাজেরা মৌচাক মনে করে ভিমরুলের চাকেও ঢিল ছুড়ে দেয়। তখন সেই ঢিল বুমেরাং হয়ে তাদের দিকেই ফিরে আসে। একের পর এক ঘটনা ঘটেই চলেছে। হ্যাঁ, এর শেষ হবে একদিন...
৩০ মিনিট আগে
২০২৬ সালের ৮ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। দীর্ঘ আট মাস অপেক্ষার পর ২৩ সেপ্টেম্বর চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রায় দেড় হাজার প্রার্থীকে পুলিশ ভেরিফিকেশনের অজুহাতে বাদ দেওয়া হয়েছে। সুনির্দিষ্ট কারণ বা প্রমাণ ছাড়া প্রার্থীদের বাদ দেওয়া
১ ঘণ্টা আগে
‘এটার যদি আপনারা কোনো ধরনের বিচার ও ব্যবস্থা দ্রুত সময়ের মধ্যে না নেন, তাহলে আমরা মনে করব—এটা প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই অবগত আছেন এবং সবাই এটার ভাগ পাবেন। রাড্ডা ক্লিনিক দখল করতে দেওয়া হবে না। ধ্বংসস্তূপের মধ্যেই মা ও শিশুদের চিকিৎসা দেবেন স্বাস্থ্যকর্মীরা...
১ ঘণ্টা আগে