
নেত্রকোনার খালিয়াজুরীতে বাড়ির পাশে হাওরের পানিতে ডুবে ওবায়দুল্লাহ (৫) ও শাহাদত (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জাহেরপুর গ্রামের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ওবায়দুল্লাহ জাহেরপুর গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে এবং শাহাদত একই গ্রামের মো. সেকুল মিয়ার ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে দুই শিশু জাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে খেলছিল। একপর্যায়ে তারা বিদ্যালয়ের পাশের হাওরের পানিতে পড়ে যায়। কখন তারা পানিতে তলিয়ে যায়, তা কেউ টের পাননি। পরে শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে স্থানীয় লোকজন হাওরের পানিতে নেমে শিশু দুটিকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়।
ঘটনার পর খালিয়াজুরী থানার উপপরিদর্শক (এসআই) মো. মঞ্জুর মিয়া ঘটনাস্থলে পৌঁছে নিহত শিশুদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিশু দুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রামের ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ মোহাম্মদ মোবারক হোসেন ওরফে ‘টেস্টার মোবারক’ (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, মোবারক শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’-এর সহযোগী হিসেবে পরিচিত।
৩ মিনিট আগে
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী ঘোষিত তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ বাস্তবায়ন বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খুলনা সিটি করপোরেশনের উদ্যোগে নগরীতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ শনিবার সকাল ১০টার দিকে নগরীর
৭ মিনিট আগে
অতিরিক্ত মুনাফা অর্জন ও সরকারের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে একটি গোষ্ঠী কৃত্রিম সংকট তৈরি করে সারের বাজার অস্থির করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের এমপি আমান উল্লাহ আমান।
১১ মিনিট আগে
গোপালগঞ্জের মুকসুদপুরে হোটেলের খাবারের বিল দেওয়া নিয়ে ক্রেতা ও কর্মচারীদের মধ্যে কথা-কাটাকাটির জেরে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার চরপ্রসন্নদি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে বরিশাল গেট চাইনিজ অ্যান্ড বাংলা হাইওয়ে রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হোটেলের তি
১৪ মিনিট আগে