
টাইফুন বা ক্রান্তীয় ঝড়ের আগে দক্ষিণ কোরিয়ায় চলমান আন্তর্জাতিক জাম্বুরি শিবির থেকে হাজার হাজার স্কাউটকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। অতিরিক্ত গরম ও বাজে স্যানিটেশন ব্যবস্থার জন্য কয়েক দিন আগেই যুক্তরাজ্যের সদস্যরা শিবির ছেড়ে যান বলে বিবিসি জানিয়েছে।
যুক্তরাজ্য স্কাউটসের প্রধান নির্বাহী ম্যাট হাইড বলেন, ওই শিবিরে স্বাস্থ্যঝুঁকি ছিল। আয়োজকদের ব্যবস্থাপনায় তিনি হতাশ। কারণ তাদের কারণে যুক্তরাজ্যের স্কাউট কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হবে।
দক্ষিণ কোরিয়ার বুয়ান শহরের কাছে সায়মাঙ্গাম এলাকায় আন্তর্জাতিক এই জাম্বুরির আয়োজন করা হয়। যুক্তরাজ্যের স্কাউটরা গত সপ্তাহে সেখানকার শিবিরে পৌঁছে। কিন্তু শনিবার তাঁরা সেখান থেকে রাজধানী সিউলের হোটেলে চলে যান।
আন্তর্জাতিক এই জাম্বুরি শিবিরে বিশ্বের প্রায় ৪০ হাজার স্কাউট সদস্য অংশ নিচ্ছে। আয়োজনের শুরু থেকেই ওই শিবির নানা সমস্যায় জর্জরিত। ৩৫ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রার মধ্যে গরমে কয়েকশ স্কাউট সদস্য অসুস্থ হয়ে পড়েন, যাদের বড় অংশ যুক্তরাজ্যের।
যুক্তরাজ্যের সাড়ে ৪ হাজার স্কাউটের দলকে জাম্বুরি শিবির থেকে হোটেলে রাখার কারণে ব্রিটিশ স্কাউট অ্যাসোসিয়েশনের তহবিল থেকে ১০ লাখ পাউন্ডের বেশি খরচ হবে বলে হাইড বিবিসিকে জানান।
তিনি আরও বলেন, এই তহবিল থেকে এতো অর্থ ব্যয় করার কারণে আগামী তিন থেকে পাঁচ বছরে যেসব পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি ছিল, তার রক্ষা করা সম্ভব হবে না।
অতিরিক্ত গরম ও অব্যবস্থাপনার কারণে যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরও তাদের স্কাউট দলকে এরই মধ্যে সরিয়ে নিয়েছে।
দক্ষিণ কোরিয়ার সরকার বলছে, স্কাউটের বিশ্ব সংস্থা ও জাতীয় দলগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে তারা সবাইকে সরিয়ে নিচ্ছেন।
প্রায় ৩৬ হাজার জনকে সায়মাঙ্গাম এলাকা থেকে বাসে করে ঘূর্ণিঝড়ের ঝুঁকিমুক্ত এলাকায় নেওয়া হচ্ছে বলে জানান দক্ষিণ কোরিয়ার দুর্যোগ ও নিরাপত্তা ব্যবস্থাপনা বিষয়ক উপমন্ত্রী কিম সুং-হো।
তিনি বলেন, অনুষ্ঠান এখনো চলছে। তবে জায়গার পরিবর্তন হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কারণে।
রাজধানী সিউলের আশেপাশে অনুষ্ঠানের বিকল্প জায়গা ও থাকার জায়গা খুঁজে বের করার চেষ্টা করছেন কর্মকর্তারা। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টায় সরানোর কাজ শুরু হবে।
অতিপ্রবল ঝড় খানুনের কারণে জাপানে বহু মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং হাজার হাজার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। আগামী বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার দক্ষিণের প্রদেশ জোল্লায় আঘাত হানতে পারে।
প্রতি চার বছরের একবার আন্তর্জাতিক জাম্বুরির আয়োজন করা হয়। এটা একেকবার একেক দেশে অনুষ্ঠিত হয়। দক্ষিণ কোরিয়ায় এবারে আয়োজনে ১৫৫টি দেশ অংশ নিচ্ছে। অংশগ্রহণকারীদের বেশিরভাগের বয়স ১৪ থেকে ১৮ বছর।
করোনা মহামারী পর এবারই প্রথম জাম্বুরি হচ্ছে। এই আয়োজন ১২ অগাস্ট পর্যন্ত চলার কথা।

হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন বন্ধ, উপসাগরীয় দেশগুলোয় সতর্কতার অংশ হিসেবে তেল ও গ্যাস উৎপাদন বন্ধের প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোয়। জ্বালানি সংকটের জেরে ফিলিপাইন সরকার দেশটিতে কর্মদিবস সপ্তাহে ৪ দিনে নামিয়ে এনেছে।
৪ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে মার্কিন-ইসরায়েলি জোটের যুদ্ধ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। ১৩ দিনের এই সংঘাতের প্রকৃতি পুরো বিশ্বব্যবস্থাকেই প্রশ্নের মুখে ফেলেছে। বিশেষজ্ঞরা বলেছেন, বৈশ্বিক নিরাপত্তাব্যবস্থা ও অর্থনীতিতে এই যুদ্ধের প্রভাব মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অন্যান্য সংঘাতের তুলনায় অনেক বেশি বিস্তৃত।
৪ ঘণ্টা আগে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘গোপন হাত’ ইরানকে সহায়তা করছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। লন্ডনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হিলি জানান, মধ্যপ্রাচ্যের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইরানি বাহিনীর হামলার ধরনে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে, যা ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর কৌশলের
৬ ঘণ্টা আগে
আরবি শব্দ ‘আয়াতুল্লাহ’ অর্থ ‘আল্লাহর নিদর্শন’ বা ‘ঐশ্বরিক চিহ্ন’। দ্বাদশীয় শিয়া ইসলামে এটি একটি উচ্চতর ধর্মীয় পদবি, যা সাধারণত সেসব প্রবীণ আলেম বা পণ্ডিতদের জন্য সংরক্ষিত থাকে, যাঁরা কয়েক দশক ধরে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান বা সেমিনারগুলোতে ইসলামি আইনশাস্ত্র এবং ধর্মতত্ত্ব নিয়ে অধ্যয়ন ও অধ্যাপনা করেছে
৭ ঘণ্টা আগে