
রাজশাহী ওপেন স্কাউট গ্রুপের সেবা স্তরের তিনজন রোভার ১৫০ কিলোমিটার পথ হেঁটে পরিভ্রমণের উদ্দেশ্যে রওনা হয়েছেন। পাঁচ দিনব্যাপী এই যাত্রার শুরু হয়েছে রাজশাহী কলেজ থেকে। গন্তব্য জয়পুরহাট সরকারি কলেজ।
গতকাল শুক্রবার (৪ জুলাই) সকালে রাজশাহী কলেজের প্রশাসনিক ভবনের সামনে এই পরিভ্রমণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী ওপেন স্কাউট গ্রুপের সম্পাদক নুসরাত জাহান রানী ও ইউনিট লিডার শিমুল হোসেন। পরে পরিভ্রমণে অংশ নেওয়া রোভাররা সচেতনতামূলক নানা স্লোগান লেখা স্যাশ পরে যাত্রা শুরু করেন। এ দলে আছেন রাজশাহী ওপেন স্কাউট গ্রুপের সেবা স্তরের রোভার তোফায়েল আহাম্মেদ, মো. জুবায়ের আলম ও মো. ফাইরুল ইসলাম সোহান।
পাঁচ দিনের এই পথ চলায় তাঁরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ, ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থান পরিদর্শন করবেন এবং পর্যবেক্ষণ করবেন। এর পাশাপাশি পরিবেশ রক্ষা, দুর্নীতিবিরোধী প্রচারণা ও মাদকমুক্ত সমাজ গঠনে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক প্রচার চালাবেন বলে তারা জানিয়েছেন।
রাজশাহী ওপেন স্কাউট গ্রুপের সম্পাদক নুসরাত জাহান রানী বলেন, ‘রোভারিংয়ের মাধ্যমে তরুণদের মধ্যে আত্মবিশ্বাস, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়। রাজশাহী ওপেন স্কাউট গ্রুপ সব সময়ই সৎ, সাহসী ও দায়িত্বশীল রোভার তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই ধরনের কার্যক্রম তরুণদের মানসিক ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
এই উদ্যোগের প্রশংসা করে রাজশাহী জেলা রোভার স্কাউটের যুগ্ম সম্পাদক শিমুল হোসাইন বলেন, ‘স্কাউট একটি আন্দোলন, যার কাজ আনন্দের মাধ্যমে শিক্ষা দেওয়া। এর মধ্যে অপার আনন্দ ও আত্ম-আবিষ্কারের সুযোগ রয়েছে। একজন স্কাউটার নিজেকে গড়ে তুলতে নানা দক্ষতা অর্জন করে এবং এই পরিভ্রমণ শেষে রোভাররা পরিভ্রমণকারী ব্যাজ অর্জনের সুযোগ পাবে।’
প্রসঙ্গত, রোভারিংয়ের সর্বোচ্চ স্বীকৃতি ‘প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড (পিআরএস)’ অর্জনের লক্ষ্যে রোভারদের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার, নৌকায় ২৫০ কিলোমিটার অথবা সাইকেলে ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করে একটি নির্ধারিত কর্মসূচি সম্পন্ন করতে হয়, যা স্কাউটিংয়ে ‘র্যাম্বলিং’ বা ‘পরিভ্রমণ’ নামে পরিচিত।

এস এম শফিকুল আলম মনা বলেন, মশকনিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান নির্দিষ্ট কোনো এলাকায় সীমাবদ্ধ না রেখে নগরীর প্রতিটি বাড়িঘর, অফিস-আদালত ও হাসপাতাল প্রাঙ্গণে মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে।
১ মিনিট আগে
চব্বিশের আন্দোলন চলাকালে পুলিশসহ বিভিন্ন বাহিনীর লুট হওয়া অস্ত্র উদ্ধারে সারা দেশে বিশেষ অভিযান শুরু করবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অস্ত্র উদ্ধারে ইতিমধ্যেই র্যাবকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ।
১৯ মিনিট আগে
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দোলান বাজার এলাকায় সারের মজুতে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।
৩২ মিনিট আগে
মামলার সূত্রে জানা গেছে, বাদী মোশাররফ হোসেন মিরপুর-১০ এলাকায় স্যানিটারি পণ্যের আমদানিকারক ও ব্যবসায়ী। ২০০১ সালে বারিধারার একটি ফ্ল্যাট কেনার উদ্দেশ্যে তিনি বিদিশার সঙ্গে যোগাযোগ করেন। পরে বারিধারা এলাকার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির জন্য ৮০ লাখ টাকায় চুক্তি হয়।
৩৬ মিনিট আগে