
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে যাঁরা দেশের জন্য আত্মত্যাগ করেছেন, তাঁদের মূল লক্ষ্যই ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। আমাদের এমন একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য লড়াই করতে হবে, যেখানে প্রত্যেক মানুষের মৌলিক চাহিদা পূরণ হবে এবং সবাই শান্তিতে বসবাস করতে পারবে।’
আজ সোমবার বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে বাংলাদেশ স্কাউটসের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর জন্য আয়োজিত বিশেষ সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে যাঁরা জীবনের মায়া ত্যাগ করে শহীদ হয়েছেন, তাঁদের মূল উদ্দেশ্য ছিল দেশে একটি ইতিবাচক পরিবর্তন আনা। যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের আত্মত্যাগের ঋণ শোধ করার ক্ষমতা আমাদের কারও নেই। তাঁরা একটি মহৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য জীবন দিয়েছেন। তাঁদের যথাযথ মর্যাদা নিশ্চিত করতে হলে কেবল স্মরণের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; আমরা যারা বেঁচে আছি, তাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে।’
অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটসের সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, স্কাউটদের সব সময় দেশের ও মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা লালন করতে হবে। প্রকৃতির সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সাধারণ মানুষের কল্যাণে আত্মনিয়োগ করার পাশাপাশি অন্য নাগরিকদেরও এই মহৎ কাজে উদ্বুদ্ধ করার পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে বাংলাদেশ স্কাউটসের শহীদ পরিবারের ১০ জন সদস্যের হাতে বিশেষ সম্মাননা পদক ও আর্থিক অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ স্কাউটসের সভাপতি নাসিমুল গণি জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের বীরত্ব ও আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি শহীদদের অবদানকে জাতীয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিনসহ শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্পটির গবেষকেরা তাঁদের উদ্ভাবিত প্রযুক্তি, গবেষণার অগ্রগতি এবং দেশে বাণিজ্যিকভাবে জ্বালানি তেল উৎপাদনের সম্ভাবনা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। এ সময়, প্রকল্পটি বাস্তবায়নে প্
২৪ মিনিট আগে
মাহদী আমিন বলেন, আমরা এমন এক বাংলাদেশ চাই, যেখানে ধর্মীয় পরিচয়ের কারণে কাউকে বৈষম্য কিংবা বিভেদের শিকার হতে হবে না। প্রতিটি মানুষ স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচবেন এবং সমান মর্যাদা নিয়ে দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রযাত্রায় অংশ নেবেন।
৪ ঘণ্টা আগে
ডিসি ইবনে মিজান বলেন, ঘটনার পরপরই পুলিশের একাধিক দল মাঠে নামে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
৪ ঘণ্টা আগে
নিজেকে উপমহাপরিদর্শক (ডিআইজি) পরিচয় দিয়ে বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহার এবং নির্ধারিত সময়ের আগে কর্মস্থল ত্যাগসহ অসদাচরণের অভিযোগে পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) টুটুল চক্রবর্তীকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।
১৭ ঘণ্টা আগে