
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সদর দপ্তরের নির্দেশনায় বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের বিএনসিসি প্লাটুন এবং বাংলাদেশ স্কাউটসের নির্দেশনায় কাপ্তাই নৌ স্কাউটসের সদস্যরা সারাদেশের মতো রাঙামাটির কাপ্তাই উপজেলা সদর, রেশম বাগান চেক পোস্ট এবং চট্টগ্রামের রাঙ্গুনিয়া জেলার লিচুবাগান এলাকায় ট্রাফিক কন্ট্রোল ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন।
আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল চারটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিএনসিসির ২০ জন সদস্য এবং স্কাউটসর ৫০ জন সদস্যকে উভয় এলাকায় দায়িত্ব পালন করতে দেখা যায়।
এ সময় লিচুবাগান এলাকায় বিএনসিসি প্লাটুন কমান্ডার ও বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বিএনসিসি সদস্যদের ট্রাফিক কন্ট্রোল করে। অপরদিকে কাপ্তাই উপজেলা সদরে জেলা নৌ স্কাউটস লিডার এম মনজুরুল ইসলামের নেতৃত্বে স্কাউটস সদস্যদের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ট্রাফিক কন্ট্রোল করতে দেখা যায়।
এদিকে বিএনসিসি এবং নৌ স্কাউটসের এই কার্যক্রমে সাধারণ জনগণ এবং গাড়ি চালকদের প্রশংসা কুড়িয়েছে।

চব্বিশের আন্দোলন চলাকালে পুলিশসহ বিভিন্ন বাহিনীর লুট হওয়া অস্ত্র উদ্ধারে সারা দেশে বিশেষ অভিযান শুরু করবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অস্ত্র উদ্ধারে ইতিমধ্যেই র্যাবকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ।
১৭ মিনিট আগে
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দোলান বাজার এলাকায় সারের মজুতে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।
৩০ মিনিট আগে
মামলার সূত্রে জানা গেছে, বাদী মোশাররফ হোসেন মিরপুর-১০ এলাকায় স্যানিটারি পণ্যের আমদানিকারক ও ব্যবসায়ী। ২০০১ সালে বারিধারার একটি ফ্ল্যাট কেনার উদ্দেশ্যে তিনি বিদিশার সঙ্গে যোগাযোগ করেন। পরে বারিধারা এলাকার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির জন্য ৮০ লাখ টাকায় চুক্তি হয়।
৩৪ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে সড়ক থেকে আউয়াল শফী (৪৫) নামের এক স্বাস্থ্য সহকারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বেলা পৌনে ১টার দিকে নলুয়া-বাসাইল সড়কের বাছেত খান উচ্চবিদ্যালয়ের পশ্চিম পাশে সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আউয়াল শফী উপজেলার বোয়ালী গ্রামের মোশারফ হোসেনের ছেলে। তিনি উপজেলা স্বাস্থ্য ক
৪২ মিনিট আগে