Ajker Patrika

সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা প্রিন্সসহ গ্রেপ্তার ৮

সুনামগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ১৮: ০২
সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা প্রিন্সসহ গ্রেপ্তার ৮
গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সসহ (২০) আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ।

এর আগে গতকাল শনিবার মধ্যরাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতাল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এরপর আজ সদর মডেল থানার এসআই মো. ফরিদ হোসেন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করে একটি মামলা করেন। মামলায় মব সৃষ্টি করে আসামি ছিনতাই, পুলিশের কাজে বাধা ও আঘাতের অভিযোগ আনা হয়েছে।

মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ পৌর শহরের তেঘরিয়া এলাকার বাসিন্দা দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্স (২০), তাঁর মা শাম্মী আক্তার পলি, বাবা দেওয়ান শাহরুখ রাজা চৌধুরী, প্রিন্সের ছোট বোন সপ্তম শ্রেণির শিক্ষার্থী, কাওছার আহমদ সোহাগ, ইফাত আলম রাবিদ, শাহরিয়ার সাদি (১৯) ও তাকবির রহমান তানহির।

আজ দুপুরে শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সের ছোট বোন স্কুলছাত্রী ছাড়া অন্য সবাইকে সুনামগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। আদালতের বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওসি রতন শেখ বলেন, পুলিশের দায়িত্ব পালনে বাধা ও মব সৃষ্টি করে আসামি ছিনতাইয়ের চেষ্টায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এর পরিপ্রেক্ষিতে আসামি প্রিন্সসহ আটজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাঁদের জেলহাজতে পাঠিয়েছেন।

চিকিৎসাকালীন গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রিন্সের পরিবারের লোকজন ও বন্ধুরা মিলে পূর্বপরিকল্পিতভাবে মব (উত্তেজিত জনতা) সৃষ্টি করে পুলিশের ওপর হামলা চালান। এ ছাড়া হাসপাতালের সুযোগ নিয়ে পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়ারও চেষ্টা চালান প্রিন্স।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত