সামরিক ঘাঁটি

বাড়ির অবস্থান জেনে গেছে ইরান, সামরিক ঘাঁটিতে সরানো হলো মার্কিন অর্থমন্ত্রীকে
বাড়ির অবস্থান জেনে গেছে ইরান। এরপরই প্রাণ ভয়ে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে ওয়াশিংটন ডিসির জর্জটাউনের বাড়ি থেকে একটি সুরক্ষিত সামরিক ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়েছে। সিবিএস নিউজ এ তথ্য নিশ্চিত করেছে...

বড় যুদ্ধের প্রস্তুতি, ৯০ দিনের রসদ সংরক্ষণ করছে মার্কিন সামরিক ঘাঁটিগুলো
বড় ধরনের যুদ্ধের আশঙ্কায় যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে অন্তত ৯০ দিন বাইরের সহায়তা ছাড়াই সচল রাখার প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। সম্ভাব্য সংঘাতে দেশটির বিদ্যুৎ গ্রিড অচল হয়ে পড়া, সরবরাহব্যবস্থা ব্যাহত হওয়া এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো হুমকির মুখে পড়ার আশঙ্কা থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সিরিয়ার সেনাবাহিনীতে কি জায়গা হবে নারী যোদ্ধাদের
সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের হাসাকা প্রদেশ। সূর্য ডোবার সময় পাহাড়ের ওপর দুর্গের মতো তৈরি সামরিক স্থাপনার পাশ দিয়ে ছুটছেন কয়েকজন তরুণী। কারও হাতে কালাশনিকভ অর্থাৎ একে-৪৭ রাইফেল। তবে শত্রুর দিকে অস্ত্র তাক করতে নয়, সূর্যাস্তের হালকা নীল ও সবুজ আলোয় ছবি তুলতেই তাঁদের এই ব্যস্ততা।

সোমালিয়ায় গোপন ঘাঁটি যুক্তরাষ্ট্রের, নতুন যুদ্ধের ইঙ্গিত
সোমালিয়ার আধা স্বায়ত্তশাসিত পুন্টল্যান্ড অঞ্চলের বন্দরনগরী বসাসোতে নতুন সামরিক ঘাঁটি নির্মাণ করছে যুক্তরাষ্ট্র। স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের দাবি, এই ঘাঁটি থেকে আইএসের বিরুদ্ধে সরাসরি বিমান হামলা, নজরদারি অভিযান ও গোয়েন্দা তৎপরতা পরিচালিত হবে...












