
ইরানে আন্দোলনকারীদের ওপর দেশটির নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। এর পর থেকেই মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ট্রাম্পের হুমকির পর তেহরান সাফ জানিয়ে দিয়েছে, হামলা হলে তারা কেবল যুক্তরাষ্ট্র নয়, বরং যেসব প্রতিবেশী দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, তাদের ওপরও আঘাত হানবে।
এমন পরিস্থিতিতে কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন বিমানঘাঁটি ‘আল-উদেইদ’ থেকে কিছু কর্মীকে আজ বুধবার সন্ধ্যার মধ্যে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট তিনজন কূটনীতিকের বরাতে বার্তা সংস্থা রয়টার্স আজ এ তথ্য জানিয়েছে।
আল-উদেইদ বিমানঘাঁটিতে বর্তমানে প্রায় ১০ হাজার মার্কিন সেনা অবস্থান করছে। কূটনীতিকেরা এই পদক্ষেপকে ‘অর্ডারড ইভাকুয়েশন’ বা বাধ্যতামূলক সরিয়ে নেওয়া বলতে নারাজ, বরং একে ‘পোশ্চার চেঞ্জ’ বা পরিস্থিতির নিরিখে কৌশলগত অবস্থান পরিবর্তন হিসেবে বর্ণনা করেছেন। তবে এর সুনির্দিষ্ট কোনো কারণ এখনো প্রকাশ করা হয়নি। দোহায় অবস্থিত মার্কিন দূতাবাস বা কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার ঠিক এক সপ্তাহ আগেও একইভাবে মার্কিন ঘাঁটি থেকে কিছু কর্মী ও তাঁদের পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছিল। পরে ইরান সেই হামলার প্রতিশোধ নিতে কাতারের এই ঘাঁটিতেই মিসাইল হামলা চালিয়েছিল।
ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা আজ জানিয়েছেন, ওয়াশিংটন যদি ইরানের ওপর কোনো সামরিক হামলা চালায়, তবে তেহরান মধ্যপ্রাচ্যের সেইসব দেশকেও ছাড় দেবে না, যেখানে মার্কিন ঘাঁটি আছে। ইরান ইতিমধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কের মতো প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করে বলেছে—মার্কিন হামলা হলে তাদের ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটিগুলো ইরানের সরাসরি লক্ষ্যবস্তু হবে।
ইরানের মানবাধিকার সংগঠনগুলোর দাবি অনুযায়ী, চলমান বিক্ষোভে নিহতের সংখ্যা ২ হাজার ৬০০ ছাড়িয়ে গেছে। প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়া শুরু করে, তবে যুক্তরাষ্ট্র ‘খুব শক্ত ব্যবস্থা’ নেবে। তিনি বিক্ষোভকারীদের উদ্দেশে বলেছেন, ‘সাহায্য আসছে।’ ট্রাম্পের এই অনমনীয় অবস্থানের কারণেই মূলত মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, আল-উদেইদ ঘাঁটি থেকে কর্মীদের সরে যাওয়ার এই পরামর্শ বড় কোনো সামরিক সংঘাতের পূর্বাভাস হতে পারে।

ভারতের রাজস্থানের যোধপুরে অনুষ্ঠিত হলো বহুজাতিক বিমান মহড়া ‘তরঙ্গ শক্তি ২০২৬ ’। এই মহড়ার সমাপনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের তৈরি পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান এফ-৩৫ নিয়ে খোঁচা দিয়েছেন ভারতীয় বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এ পি সিং।
২ ঘণ্টা আগে
ভোটার তালিকা সংশোধনে (এসআইআর) অনিয়মের অভিযোগে দিল্লির যন্তর মন্তরে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে আটক হওয়া ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) তিন শীর্ষ নেতাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
ডিজেল নিয়ে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি পুতিনকে উপহার দেওয়ার শামিল অভিহিত করে সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি মনে করেন, লাখ লাখ টন ডিজেল সরবরাহের নতুন চুক্তির ফলে রাশিয়া যে অর্থ পাবে, তা যুদ্ধ চালিয়ে যেতে ব্যবহার করবে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে একটি বাড়িতে গুলি চালিয়ে আটজনকে হত্যা করেছেন এক ব্যক্তি। নিহত ব্যক্তিদের মধ্যে দুই শিশু ও আট মাসের অন্তঃসত্ত্বা এক নারী রয়েছেন। পরে ওই ব্যক্তি নিজেও আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
৩ ঘণ্টা আগে