
তেহরান ও মস্কোর মধ্যে বিদ্যমান সামরিক সহযোগিতা দীর্ঘদিনের এবং এটি একটি ‘কৌশলগত অংশীদারত্বের’ অংশ বলে বর্ণনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, বর্তমান যুদ্ধ পরিস্থিতিতেও রাশিয়ার সঙ্গে ইরানের এই দ্বিপক্ষীয় সামরিক সম্পর্ক অব্যাহত থাকবে।
মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেছেন, ‘ইরান ও রাশিয়ার সামরিক সম্পর্ক নতুন কোনো বিষয় নয়। রাশিয়ার সঙ্গে আমাদের কৌশলগত অংশীদারত্ব রয়েছে। দুই দেশের সামরিক সহযোগিতা কোনো গোপন বিষয় নয়। এটি অতীতেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
সাক্ষাৎকারে আরাগচির কাছে জানতে চাওয়া হয়েছিল, মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্যবস্তুগুলো শনাক্ত করতে রাশিয়া ইরানকে কোনো সহায়তা করছে কি না। এর জবাবে সরাসরি কোনো তথ্য না দিলেও তিনি দুই দেশের গভীর সম্পর্কের কথা পুনরায় উল্লেখ করেন।
আরাগচি বলেন, ‘আমার জানামতে, রাশিয়ার সঙ্গে আমাদের অত্যন্ত সুদৃঢ় অংশীদারত্ব রয়েছে। তারা আমাদের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করছে। তবে এ বিষয়ে বিস্তারিত সামরিক তথ্য আমার কাছে নেই।’
চলমান ইরান-ইসরায়েল যুদ্ধের মধ্যে আরাগচির এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর আগে সিএনএনের এক প্রতিবেদনে দাবি করা হয়, রাশিয়া বর্তমানে ইরানকে মার্কিন সেনা, যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমানের অবস্থান এবং গতিবিধি-সংক্রান্ত অত্যন্ত গোপনীয় গোয়েন্দা তথ্য সরবরাহ করছে।
সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে সিএনএন জানায়, রাশিয়া মূলত তাদের মহাকাশে থাকা অত্যাধুনিক স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে ধারণ করা ছবি ও তথ্য ইরানের সঙ্গে ভাগ করে নিচ্ছে। তবে এই সামরিক সহায়তার বিনিময়ে রাশিয়া ইরানের কাছ থেকে কী সুবিধা পাচ্ছে, তা এখনো স্পষ্ট নয়। সিএনএন এই বিষয়ে ক্রেমলিন ও ওয়াশিংটনে অবস্থিত রুশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করলেও তারা কোনো মন্তব্য করেনি।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট প্রথম এই গোয়েন্দা তথ্যের খবর সামনে আনে। রাশিয়ার দেওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ইরানের কোনো হামলা পরিচালিত হয়েছে কি না, তা এখনো শতভাগ নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে যুদ্ধ শুরুর পর থেকে মার্কিন সেনাদের অবস্থান রয়েছে—এমন বেশ কয়েকটি জায়গায় ইরানি ড্রোন নিখুঁতভাবে আঘাত হেনেছে।

ভারতের রাজস্থানের যোধপুরে অনুষ্ঠিত হলো বহুজাতিক বিমান মহড়া ‘তরঙ্গ শক্তি ২০২৬ ’। এই মহড়ার সমাপনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের তৈরি পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান এফ-৩৫ নিয়ে খোঁচা দিয়েছেন ভারতীয় বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এ পি সিং।
২ ঘণ্টা আগে
ভোটার তালিকা সংশোধনে (এসআইআর) অনিয়মের অভিযোগে দিল্লির যন্তর মন্তরে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে আটক হওয়া ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) তিন শীর্ষ নেতাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
ডিজেল নিয়ে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি পুতিনকে উপহার দেওয়ার শামিল অভিহিত করে সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি মনে করেন, লাখ লাখ টন ডিজেল সরবরাহের নতুন চুক্তির ফলে রাশিয়া যে অর্থ পাবে, তা যুদ্ধ চালিয়ে যেতে ব্যবহার করবে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে একটি বাড়িতে গুলি চালিয়ে আটজনকে হত্যা করেছেন এক ব্যক্তি। নিহত ব্যক্তিদের মধ্যে দুই শিশু ও আট মাসের অন্তঃসত্ত্বা এক নারী রয়েছেন। পরে ওই ব্যক্তি নিজেও আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
৩ ঘণ্টা আগে