
সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগী নির্বাচনে রাজনৈতিক বিবেচনা না করার সুপারিশ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। প্রকৃত দরিদ্র ও অসহায় মানুষকে অগ্রাধিকার দিয়ে প্রকৃত সুবিধাভোগী নির্বাচন করতে কার্যকর পদক্ষেপ এবং সামাজিক নিরাপত্তাসেবাকে ফলপ্রসূ করার বিষয়ে গুরুত্বারোপ করেছে কমিটি।
আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ ও গুরুত্বারোপ করা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি মো. শাহজাহান আজকের পত্রিকাকে বলেন, ‘যাতে প্রকৃত সুবিধাভোগীরা সামাজিক নিরাপত্তার সেবা পায় এবং রাজনৈতিক বিবেচনা করা না হয়, সে বিষয়ে আমরা বলেছি।’
বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রমের ওপর একটি সার্বিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। এ নিয়ে আলোচনা হয়। কমিটির পক্ষ থেকে বলা হয়, মন্ত্রণালয়ের সবাইকে একটি টিম হিসেবে কাজ করতে হবে।
ফ্যামিলি কার্ডের বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ফ্যামিলি কার্ডের সম্ভাব্য সুবিধাভোগীদের ডেটাবেইস তৈরি করা হবে। পর্যায়ক্রমে সবাইকে এই কার্ডের আওতায় আনা সরকারের লক্ষ্য। এ ক্ষেত্রে কোনো রাজনৈতিক বিবেচনা করা হবে না। এখন পর্যন্ত ফ্যামিলি কার্ড দেওয়ার বিষয়ে রাজনৈতিকভাবে চিন্তা করা হয়নি। এই ধারা ধরে রাখার বিষয়ে পরামর্শ দিয়েছে কমিটি।
ফ্যামিলি কার্ড পাইলট প্রকল্পের অগ্রগতির বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, এ পর্যন্ত ৫২টি জেলার ৫৪ উপজেলার ৫৬টি ওয়ার্ডে কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
কমিটির সভাপতি মো. শাহজাহানের সভাপতিত্বে বৈঠকে আরও অংশ নেন কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন, প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, সরওয়ার জামাল নিজাম, মোহাম্মদ সালমান ওমর, আরিফা সুলতানা, নিপুণ রায় চৌধুরী ও মো. মজিবুর রহমান।
সংসদ সচিবালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাগত বক্তব্যে কমিটির সভাপতি প্রান্তিক পর্যায়ের মানুষের জীবনমান উন্নয়নে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও স্থায়ী কমিটিকে সহযোগিতার ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, দলীয় দৃষ্টিভঙ্গিতে নয়, সর্বজনীনভাবে সবার কল্যাণের মনোভাব নিয়ে সবাই একত্রে এই মন্ত্রণালয়ের উন্নয়নে কাজ করতে চান।
প্রতিমন্ত্রী ফারজানা শারমিন সমন্বিত ও যুগোপযোগী কার্যক্রম নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
কমিটির সদস্য মো. মজিবুর রহমান সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপজেলা পর্যায়ের কার্যক্রমে স্থানীয় সংসদ সদস্যদের সম্পৃক্ত করে কাজ করার আহ্বান জানান।

দেশের বিভিন্ন এলাকায় দখল, চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়ে যাওয়ায় চলমান বিশেষ অভিযান আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। আজ মঙ্গলবার সকালে পুলিশ সদর দপ্তরে আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন।
১১ মিনিট আগে
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সাবেক চেয়ারম্যান ও সরকারের সাবেক সিনিয়র সচিব ড. এম আসলাম আলমের দাখিল করা সম্পদবিবরণী যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ জন্য একজন কর্মকর্তাকে অনুসন্ধানকারী ও কমিশনের পরিচালক পর্যায়ের একজন কর্মকর্তাকে তদারককারী হিসেবে নিয়োগ দেওয়া হয়
১৪ মিনিট আগে
সদরঘাটসহ সব যাত্রীবাহী নৌযানে নির্ধারিত ভাড়ার ডিজিটাল তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশ দেন প্রতিমন্ত্রী। এতে যাত্রীরা সহজেই প্রকৃত ভাড়া জানতে পারবেন এবং বিভ্রান্তি বা হয়রানির শিকার হবেন না বলে উল্লেখ করেন তিনি।
১ ঘণ্টা আগে
গত ১০ জুলাই ঢাকেশ্বরী মন্দিরে পাত্র লিটন চন্দ্র বিশ্বাসের সঙ্গে তাসনুভা আনান ওরফে শিশিরকে কনে হিসেবে উপস্থাপন করে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। পরে বিভিন্ন গণমাধ্যমে ঘটনাটিকে বাংলাদেশে প্রথম ট্রান্সজেন্ডার বিয়ে হিসেবে প্রচার করা হয়। বিয়ের সময় শিশির বিশ্বাস নামে যে জাতীয় পরিচয়পত্র মন্দির
১ ঘণ্টা আগে