Ajker Patrika

তরুণদের শুধু চাকরি নয়, উদ্যোক্তা হিসেবেও গড়ে উঠতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

বিরামপুর ও ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ১৯: ০৪
তরুণদের শুধু চাকরি নয়, উদ্যোক্তা হিসেবেও গড়ে উঠতে হবে: সমাজকল্যাণমন্ত্রী
প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। ছবি: আজকের পত্রিকা

সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, তরুণ প্রজন্মকে শুধু চাকরির পেছনে ছুটলে হবে না, উদ্যোক্তা হিসেবেও গড়ে উঠতে হবে। এ জন্য কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে তরুণদের এগিয়ে আসতে হবে।

আজ মঙ্গলবার সকালে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে দিনব্যাপী চাকরি মেলার উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

জাহিদ হোসেন বলেন, ‘আমরা চাই, আমাদের ছেলেমেয়েরা আমাদের চেয়ে ভালো অবস্থানে যাক। তারা আমাদের চেয়ে বেশি যোগ্য হয়ে শুধু এই চেয়ার নয়, এর চেয়েও বড় চেয়ারে বসার জন্য নিজেদের তৈরি করুক।’

মন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মের তরুণেরা যেন মাদকাসক্ত, অবহেলা ও বেকারত্বের শিকার না হন, সে বিষয়ে সবাইকে কাজ করতে হবে। তরুণদের মধ্যে থাকা সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে প্রয়োজন সঠিক দিকনির্দেশনা।

সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন, ‘আমরা শুধু মিষ্টি কথা বলে ভোট নেওয়ার জন্য রাজনীতি করি না। সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নই আমাদের রাজনীতির লক্ষ্য। শ্রেণি-ধর্ম-নির্বিশেষে সবার পাশে দাঁড়ানো বিএনপির আদর্শ। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক দর্শনও একই।’

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. তানজিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মো. মোফাজ্জল হোসেন দুলাল, পুলিশ সুপার মো. জেদান আল মুসা প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত