Ajker Patrika

গাজীপুরে গণ-হিস্টিরিয়ায় আক্রান্ত হয়ে অর্ধশতাধিক কারখানা শ্রমিক হাসপাতালে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  
আপডেট : ১১ মে ২০২৬, ১৪: ১৪
গাজীপুরে গণ-হিস্টিরিয়ায় আক্রান্ত হয়ে অর্ধশতাধিক কারখানা শ্রমিক হাসপাতালে
আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের ভোগরা বাইপাস এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় অন্তত ৫০ জন শ্রমিক গণ-হিস্টিরিয়ায় (মনস্তাত্ত্বিক রোগ) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের অনেকেরই মাথা ঘোরানো ও বমির সমস্যা দেখা দিয়েছে।

শিল্প পুলিশ জানায়, আজ সকালে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকার বাংলাদেশে প্যানএশিয়া ক্লদিং লিমিটেড নামের তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সকালে কাজে যোগ দিলে বেশ কয়েকজন অসুস্থ বোধ করেন। দেখাদেখি বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ বোধ করলে অন্তত ৫০ জনকে স্থানীয় তায়েরুন্নেছা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসা শেষে বেশির ভাগ শ্রমিকই বাড়ি ফিরে গেলেও বেশ কয়েকজন এখনো ভর্তি আছেন। তবে তাঁরা সবাই আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, ‘হাসপাতাল পরিদর্শন করে রোগীদের খবর নিয়েছি। চিকিৎসকেরা মাস হিস্টিরিয়া বা মাস সাইকোজেনিক ডিজিজ বলে জানিয়েছে। তবে সবাই আশঙ্কামুক্ত আছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত