
শর্তহীনভাবে কাঁচা পাট রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং কাজ বন্ধ থাকায় ক্ষতিপূরণের দাবিতে খুলনায় তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন দৌলতপুর জুট প্রেস অ্যান্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের শ্রমিকেরা। আন্দোলনে সংহতি জানিয়ে বিপুলসংখ্যক নারীও রাজপথে অবস্থান নিয়ে বিক্ষোভে অংশ নেন।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত শ্রমিকেরা খুলনা-যশোর মহাসড়কের রেলগেট থেকে দৌলতপুর পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন। এ সময় তাঁরা সড়কে গাছের গুঁড়ি ও বাঁশ ফেলে যান চলাচল বন্ধ করে দেন। ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং দুর্ভোগে পড়েন যাত্রী ও পথচারীরা।
আন্দোলনরত শ্রমিকেরা জানান, গত বছরের ৮ সেপ্টেম্বর পাট ও বস্ত্র মন্ত্রণালয় কাঁচা পাট রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করে। এর পর থেকে বিদেশে পাট রপ্তানি বন্ধ রয়েছে। এর প্রভাব পড়ে খুলনা ও নারায়ণগঞ্জের জুট প্রেস ও বেলিং খাতের শ্রমিকদের ওপর।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক বলেন, ‘রপ্তানি বন্ধ থাকায় লক্ষাধিক শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। কাজ না থাকায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি।’
তাঁরা আরও বলেন, ‘খুলনার দৌলতপুর এলাকা পাট রপ্তানিকারকদের অন্যতম কেন্দ্র। এখানে বিপুলসংখ্যক শ্রমিক এই শিল্পের সঙ্গে জড়িত। সম্প্রতি পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে কাঁচা পাট রপ্তানি সম্ভব নয় বলে জানানো হয়েছে। এর প্রতিবাদে আমরা আন্দোলনে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।’

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বগুড়ায় চালু করা হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মহিলা বাস সার্ভিস। তবে চালুর এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও প্রত্যাশিত যাত্রী পাচ্ছে না বাস দুটি। দিনের বেশির ভাগ সময়ই ৪৫ আসনের বাসে অল্পসংখ্যক যাত্রী দেখা যায়।
৩৮ মিনিট আগে
সাগরে বড় জাহাজ থেকে তেল খালাস করে সরাসরি ডিপোতে আনার জন্য নির্মাণ করা হয় সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন (এসপিএম)। কক্সবাজারের মহেশখালী থেকে বঙ্গোপসাগরের তলদেশ দিয়ে চট্টগ্রামের পতেঙ্গা ডিপো পর্যন্ত টানা হয়েছে ১১০ কিলোমিটার লম্বা এই পাইপলাইন। এই প্রকল্পে ব্যয় করা হয় ৮ হাজার ২৯৮ কোটি টাকা।
১ ঘণ্টা আগে
জনবসতিহীন এলাকায় একটি পরিত্যক্ত মুরগির খামার। সেখানে প্রতিদিন জড়ো হচ্ছে শিশু-কিশোর, প্রাপ্তবয়স্করা। টাকার বিনিময়ে বিভিন্ন বয়সী মানুষের কাছ থেকে নেওয়া হয় পাসপোর্টের ছবি, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ও ফেস ভেরিফিকেশন। দিনশেষে এসব তথ্য পাচার হয় বিদেশে।
২ ঘণ্টা আগে
বর্ষা মৌসুম শেষ হয়েছে দেড় মাস আগে। কিন্তু সেই বর্ষার পানি নিষ্কাশন হতে না পারায় শরতের শেষ সময়ে এসেও যশোরের দুঃখখ্যাত ভবদহ অঞ্চলের অন্তত ২০০ গ্রাম জলাবদ্ধ রয়েছে। বর্ষকাল থেকে শুরু করে তিন মাস ধরে এসব গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী জীবনযাপন করছে।
২ ঘণ্টা আগে