মুন্সিগঞ্জের শ্রীনগরে নির্মাণাধীন একটি মার্কেট দখলের চেষ্টাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আলমগীর (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বালাসুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অন্তত আটজন আহত হয়েছেন।
নিহত আলমগীর বালাসুর এলাকার বাসিন্দা। তিনি তাঁর ভাই তমিজউদ্দীনের সঙ্গে যৌথভাবে বালাসুর বাজারে ‘তমি মার্কেট’ নামে একটি মার্কেট নির্মাণের কাজ শুরু করেছিলেন।
আহতদের মধ্যে রয়েছেন তমিজউদ্দিন (৬৫), জাহাঙ্গীর (৫৫), তারেক (৩৫), তানসেল (২২), তুষার (২৪) ও আব্দুর রহমান (২৩)। তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবারের অভিযোগ, হান্নান হাজি, মানিক ও তাপস নামের কয়েকজন ব্যক্তি ওই জমিতে কিছু ওয়ারিশের মালিকানা রয়েছে দাবি করে আদালতে মামলা দায়ের করেন। তবে মামলায় তাঁরা ব্যর্থ হন। এরপর সম্প্রতি রাতের আঁধারে লোকজন নিয়ে জমিটি দখলের চেষ্টা চালানো হয়। মঙ্গলবার সকালে দেশীয় অস্ত্রসহ আবারও সন্ত্রাসী বাহিনী নিয়ে নির্মাণাধীন মার্কেট দখলের চেষ্টা করলে আলমগীর বাধা দেন। এ সময় তাঁকে এলোপাতাড়ি মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। তাঁকে রক্ষা করতে গেলে আরও কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আলমগীরকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের গেটেও প্রতিপক্ষের লোকজন তাঁকে বেধড়ক মারধর করে। এরপর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শংকর তান জানান, ভোর সাড়ে ৫টার দিকে দুই পক্ষের বেশ কয়েকজন আহত ব্যক্তি হাসপাতালে আসেন। আলমগীরের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে মিটফোর্ড হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁকে মৃত ঘোষণা করা হয়।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রাঙামাটির বরকল উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়ে মো. এরশাদ আলী (৫৭) নামের আনসার বাহিনীর এক সদস্য মারা গেছেন। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জুরাছড়ি ইউনিয়ন পরিষদ-সংলগ্ন অস্থায়ী ক্যাম্পে পৌঁছানোর পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন।
১৯ মিনিট আগে
উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি চারটি অত্যাধুনিক পিস্তল, দুটি ওয়ান সিঙ্গেল গান, ১৬টি গুলি, শতাধিক রামদা, বল্লম, সরকি ও চাকু। সেনাবাহিনীর ধারণা, আসন্ন নির্বাচনে নাশকতা করার লক্ষ্যে দুর্বৃত্তরা অস্ত্রগুলো মজুত করে রেখেছিল। এসব অস্ত্র নির্বাচনে ব্যবহারের জন্য মজুত করা হয়ে থাকতে...
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের কমলগঞ্জের মাগুরছড়া এলাকায় সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ার ছয় ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাহাড়িকা এক্সপ্রেসকে শ্রীমঙ্গল স্টেশন নিয়ে যাওয়ার পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
১ ঘণ্টা আগে
নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে নওগাঁর এক নারী মারা গেছেন। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা শানি সুলতানা। তিনি বলেন, চলতি বছরে দেশে নিপাহ ভাইরাসে এটি প্রথম মৃত্যু।
১ ঘণ্টা আগে