
মুন্সিগঞ্জে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষে গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামে স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন ও বিএনপির প্রার্থী মো. কামরুজ্জামান রতনের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।
স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থক ও মোল্লাকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জিয়াউর রহমান বলেন, স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা মুন্সিকান্দি গ্রামে ভোট চাইতে গেলে ধানের শীষ প্রতীকের সমর্থক সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উজির আলী এবং মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ মোল্লার লোকজন হামলা চালান।
এদিকে উজির আলীর অভিযোগ, তিনি ঢাকায় অবস্থান করছিলেন। মুন্সিকান্দি গ্রামে স্বতন্ত্র প্রার্থীর লোকজন তাঁর ভাইকে মারধর করলে মারামারি শুরু হয়।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আতাউর করিম বলেন, ককটেলে আহত লিজন নামে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জালাল নামের একজনকে গুলিবিদ্ধ অবস্থায় এ হাসপাতালে ভর্তি করা হয়।
সদর থানার পরিদর্শক (তদন্ত) সজীব দে বলেন, সেখানে দুই প্রার্থীর লোকজনের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। মূলত পূর্বের আধিপত্য নিয়ে বিরোধের জেরে নির্বাচনের সামনে দুই প্রার্থীর পক্ষে থাকা দুটি পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

শনিবার (২৮ মার্চ) দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে পোশাক নিয়ে বাহিনীতে অসন্তোষের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
৩৭ মিনিট আগে
রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত চিঠির তথ্যানুযায়ী, ২৯ মার্চ রোববার বেলা ১১টা ১০ মিনিটে পাবনা সদর গোরস্থান আরিফপুরে গিয়ে মা-বাবার কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি। এরপর সন্ধ্যা ৭টায় পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। রাত ৮টা ১০ মিনিটে সার্কিট হাউসে..
১ ঘণ্টা আগে
শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ঝড় শুরু হয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ঝড়ের তীব্রতা বৃদ্ধি পায়। সেই সঙ্গে চলতে থাকে প্রচণ্ড মেঘের গর্জন। ঝড়ের সময় চাকাতি বালা নিজের ঘরে একাই অবস্থান করছিলেন। প্রচণ্ড বাতাসের ঝাপটায় বসতঘরের পাশে থাকা একটি বিশাল ‘সড়কজিয়া’গাছ উপড়ে সরাসরি ঘরের ওপর পড়ে।
১ ঘণ্টা আগে
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসের সেই ভয়াবহ স্মৃতি আজও দেশবাসীর মনে দগদগে। সেই ধ্বংসস্তূপের নিচে টানা ৭২ ঘণ্টা আটকে থেকেও অলৌকিকভাবে বেঁচে ফিরেছিলেন নাসিমা বেগম। কিন্তু ১২ বছর পর সেই নাসিমাই হার মানলেন পদ্মার শীতল জলের কাছে। গত বুধবার দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবিতে প্রাণ...
১ ঘণ্টা আগে