
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে দেশীয় অস্ত্র, গাঁজাসহ সম্রাট হালদার (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তিনি ওই এলাকার শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি বলে জানিয়েছে সেনাবাহিনী। রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে টঙ্গিবাড়ী উপজেলার দীঘিরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ সময় সম্রাট হালদারের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, ৩২টি বিভিন্ন ধরনের দেশীয় ধারালো অস্ত্র, কিছু শনাক্তহীন মাদকদ্রব্য (যা শনাক্তে পুলিশি প্রক্রিয়া চলমান) এবং পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।
জব্দকৃত অস্ত্রের মধ্যে রয়েছে—একটি হকিস্টিক, একটি রামদা, একটি বেসবল স্টিক, একটি লোহার স্প্রিং, পাঁচটি চাপাতি, ১৮টি ছুরি, একটি দা, একটি ক্ষুর, একটি চেইন স্টিক, একটি মোটরসাইকেলের চেইন এবং একটি মোটরসাইকেলের ডিস্ক।
মুন্সিগঞ্জ সদর আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীন মুন্সিগঞ্জ সদর আর্মি ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃত সম্রাট হালদার টঙ্গিবাড়ী উপজেলার শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি হিসেবে পরিচিত। পরে তাঁকে এবং উদ্ধার করা আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টঙ্গিবাড়ী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মুন্সিগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর। সন্ত্রাসী কর্মকাণ্ড ও অবৈধ মাদকদ্রব্যের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে জনগণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে জানাতে আহ্বান জানানো হয়েছে।
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল হক ডাবলু বলেন, গভীর রাতে যৌথ বাহিনীর অভিযানে মাদক, অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।

ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়ায় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৫৪৯ বোতল মদসহ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে পুলিশ। আজ (১৫ মে) শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ধোবাউড়ার কলসিন্দুর ঘাটপাড় মসজিদসংলগ্ন পাকা সড়ক থেকে পিকআপটি জব্দ করা হয়। এ ঘটনায় মাদক বহনের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন...
২৫ মিনিট আগে
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠ থেকে চলমান এসএসসি পরীক্ষার ৫০টি উত্তরপত্র উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্যালয়ের বড় মাঠের উত্তর-পূর্ব কোণে শহীদ মিনারের পাশ থেকে খাতাগুলো পাওয়া যায়।
২৮ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈরে কৃষি ব্যাংকের এক কর্মকর্তাকে অপহরণ করে শারীরিক নির্যাতনের মাধ্যমে এক লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে চন্দ্রা-নবীনগর মহাসড়কের কবিরপুর এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এক পরিবারের ৫ জন দগ্ধের ঘটনায় স্বামী ও তিন সন্তানের পর এবার চিরবিদায় নিলেন গৃহবধূ সালমা আক্তার (৩০)। আজ শুক্রবার সকাল ৯টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি।
১ ঘণ্টা আগে