
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার দরজারপাড় গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সানিয়াত (৩২), সাকিব (৩০) ও তুজ্জ (৩০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ১০টার দিকে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই গুরুতর আহত হন।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহত অবস্থায় একজনকে উদ্ধার করে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। অন্য দুজন ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে টঙ্গিবাড়ী থানার এসআই জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডিঙাপোতা হাওরের বুক চিরে একসময় নীরবে বয়ে চলত একটি নদ। নাম দেওরাজান। আজ সেই নদের বুকে আর ঢেউ খেলে না, পানির কলকল ধ্বনিও শোনা যায় না। নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার তেঁতুলিয়া বাজারের পূর্বপাশে দাঁড়িয়ে নদটির দিকে তাকালে এখন চোখে পড়ে বিস্তীর্ণ বালুচর।
১৯ মিনিট আগে
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ময়মনসিংহ বিভাগের চার জেলায় আসন ২৪টি। এগুলোর মধ্যে শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর মৃত্যুতে সেখানে স্থগিত করা হয়েছে ভোট গ্রহণ। বাকি ২৩টি আসনে জোরেশোরে চলছে শেষ মুহূর্তের প্রচার।
২৯ মিনিট আগে
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের মানুষ বংশপরম্পরায় মাছ শিকার ও কৃষিকাজের ওপর নির্ভরশীল। তবে গত দুই দশকে দেশি-বিদেশি পর্যটকদের আগমনের সঙ্গে সঙ্গে দ্বীপের অর্থনীতির ধরন বদলে গেছে। পূর্বপুরুষের পেশা ছেড়ে রাতারাতি পর্যটননির্ভর নানা ব্যবসায় যুক্ত হয়েছেন স্থানীয়রা।
১ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বার উপজেলার জয়পুর গ্রামে প্রায় দুই কোটি টাকা প্রাক্কলন ব্যয়ে একটি সংযোগ সড়ক সংস্কারের কাজ জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রায় এক বছর ধরে বন্ধ রয়েছে। ফলে ফতেহাবাদ ও সুবিল ইউনিয়নের অন্তত আটটি গ্রামের মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।
১ ঘণ্টা আগে