
কুড়িয়ে পাওয়া সুযোগ কাজে লাগানো বলতে যা বোঝায় আরকি, সেটাই করে দেখালেন মোহাম্মদ সিরাজ। শুরুতে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেই ছিলেন না তারকা পেসার। তবে হার্শিত রানার ইনজুরিতে শেষ মুহূর্তে ভারতের বিশ্বকাপ দলে সুযোগ পান তিনি।
শেষ মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পেয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের একাদশেও জায়গা পান সিরাজ। ২৯ রানের জয়ে টুর্নামেন্ট শুরু করেছে সূর্যকুমার যাদবের দল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে দলের জয়ের দিনে ৮৪ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন ভারতীয় দলপতি। ম্যাচসেরা না হলেও কোনো অংশ কম যাননি সিরাজ। বল হাতে ২৯ রানে তাঁর শিকার ৩ উইকেট। এমন পারফরম্যান্সের পর সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে না থাকায় ইউরোপে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন সিরাজ। মাঠে বসে দেখতে চেয়েছিলেন রিয়াল মাদ্রিদের ম্যাচ। কিন্তু হঠাৎ ডাক পেলেন; এরপর দলকে জেতানোর পথে দারুণ অবদানও রাখলেন তিনি। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৬১ রান করে ভারত। জবাবে সিরাজের দারুণ বোলিংয়ে ১৩২ রানের বেশি করতে পারেনি যুক্তরাষ্ট্র।
ম্যাচ শেষে সিরাজ বলেন, ‘সৃষ্টিকর্তা যা লিখে রেখেছেন, তা কেউ বদলাতে পারবে না। আমি দলে ঢুকলাম, ম্যাচ খেললাম। এসব কিছুই আগে থেকে লেখা ছিল। আল্লাহ মহান। আল্লাহর ইচ্ছার বাইরে কারও কিছু করার শক্তি নেই। ১৫ ফেব্রুয়ারি রিয়াল মাদ্রিদের ম্যাচ দেখতে চেয়েছিলাম। এরপর মাহে রমজান শুরু হবে। সেভাবেই সব পরিকল্পনা করেছিলাম। কিন্তু সৃষ্টিকর্তা যা লিখে রেখেছেন সেভাবেই সব কিছু হয়।’
দলে কীভাবে ডাক পেলেন সে প্রসঙ্গে সিরাজ বলেন, ‘সূর্য ভাই আমাকে কল দিয়েছিলেন। বললেন ‘দ্রুত তৈরি হও, ব্যাগ গুছিয়ে চলে এসো।’ এরপর আমি বললাম মজা করছেন ভাই, এটা কীভাবে সম্ভব! সূর্য ভাই বললেন, ‘আমি সত্যিই তৈরি হতে বলছি তোমাকে।’ ফোন রাখার পরপরই প্রধান নির্বাচকের কল আসে। এটা আসলে চমকে যাওয়ার মতোই খবর ছিল।’

ঘড়ির কাঁটা ঘুরিয়ে ২০২৪ সালের ৮ জুন তারিখে ফেরা যাক। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৮৪ রানে হারিয়েছিল আফগানিস্তান। কিউইদের সেবার সুপার এইটে না উঠতে পারার নেপথ্যে এই বিশাল হার একটা কারণ ছিল। ২০ মাস পর আজ চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সেই হারের প্রতিশোধ নিল।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি ক্রিকেটে বাবর আজমের ব্যাটিং নিয়ে আগেও অনেকবার প্রশ্ন ওঠেছে। এই সংস্করণে তাঁর স্ট্রাইকরেট নিয়ে সমালোচনা করেছেন সাবেক ক্রিকেটার এবং বিশ্লেষকরা। এবার বাবরের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুললেন ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ। তাঁর মতে, ছক্কা মারা বাবরের শক্তির জায়গা নয়।
২ ঘণ্টা আগে
বার্সেলোনা এবং লিওনেল মেসি যেন একে অন্যের পরিপূরক। এলএমটেনের আজকের এই অবস্থানে আসার পেছনে জড়িয়ে আছে স্প্যানিশ লা লিগার ক্লাবটির নাম। সম্পর্ক ছিন্ন হলেও তাই বার্সা মেসির কাছে এক আবেগের নাম হয়ে থাকবে সারা জীবন। এবার বার্সার বিপক্ষেই গোল করে নতুন বছর শুরু করলেন তারকা ফরোয়ার্ড।
৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়েছে গতকাল। আফগানিস্তানের মিশন শুরু হচ্ছে আজ। নিজেদের প্রথম ম্যাচে রশিদ খানদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা ১১টা ৩০ মিনিটে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল আফগানিস্তান। তাই এবারও দলটিকে নিয়ে ভালো কিছুই আশা
৫ ঘণ্টা আগে