
মাঠের পারফরম্যান্সে ভারত-পাকিস্তান তেমন একটা লড়াই দেখা যায় না বললেই চলে। তবে ‘হাইভোল্টেজ ম্যাচ’ নামে পরিচিত এই ম্যাচ আলোচনায় আসে অন্যান্য ঘটনায়। ভক্ত-সমর্থকেরা যে আশায় ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট কাটেন, সেরকম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ তাঁরা উপভোগ করতে পারেন না। ইরফান পাঠানের মতে মাঠে ভারতকে চ্যালেঞ্জ জানানোর মতো অবস্থায় নেই পাকিস্তান।
রাজনৈতিক বৈরিতায় ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ হচ্ছে না ১৩ বছর ধরে। এশিয়া কাপ ও আইসিসি ইভেন্ট ছাড়া এই দুই দলের মুখোমুখি হওয়ার কোনো সুযোগ নেই। ভারতকে সবশেষ পাকিস্তান হারিয়েছে ২০২২ এশিয়া কাপের সুপার ফোরে। সেই ম্যাচের পর যে ৯ বার ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে, তার মধ্যে আটটিতেই জিতেছে ভারত। এক ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। ২০২২ ও ২০২৪ সালে দুই টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান যা একটু লড়াই করলেও বেশির ভাগ ম্যাচই হেসেখেলে জেতে ভারত। যার মধ্যে টি-টোয়েন্টি সংস্করণের ২০২৫ এশিয়া কাপে তিনবারই পাকিস্তানকে হারিয়েছে ভারত।
সূচি অনুযায়ী এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে কলম্বোতে ১৫ ফেব্রুয়ারি হওয়ার কথা ভারত-পাকিস্তান ম্যাচ। বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে পাঠান বোঝাতে চাইলেন, দুই এশিয়ান দলের ম্যাচ এখন তেমন একটা জমে না। ভারতের সাবেক বাঁহাতি পেসার বলেন,‘যদি আপনি আগের বিশ্বকাপের ম্যাচগুলো দেখেন বা ভারত-পাকিস্তানের গত কিছু ম্যাচের পরিসংখ্যান দেখেন, তাতে সব বুঝতে পারবেন। একবার-দুইবার না। ২০২৫ এশিয়া কাপে পাকিস্তানকে তিনবার হারিয়েছে ভারত। তাদের (পাকিস্তান) ওপর ভারত পূর্ণ আধিপত্য বিস্তার করে খেলেছে।’
২৪ জানুয়ারি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিয়ে আইসিসি নতুন করে বিশ্বকাপের সূচি ঘোষণা করেছিল। সেদিনই পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি দাবি করেছিলেন, বাংলাদেশের সঙ্গে অবিচার করেছে আইসিসি। ২৬ জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসেছিলেন নাকভি। সেদিনই তিনি জানিয়েছিলেন, ২ ফেব্রুয়ারির মধ্যে বিশ্বকাপ ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে পিসিবি। ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকারের এক্স হ্যান্ডলে বিশ্বকাপের ভারত-ম্যাচ বয়কটের ঘোষণা দেওয়া হয়েছে।
নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে পাকিস্তান সরকার যে ভারত-ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে, সেখান থেকে এক চুলও সরা যাবে না বলে পরশু জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। মূলত বাংলাদেশের সমর্থনে ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে যাবে না বলে উল্লেখ করেছেন শেহবাজ। পাঠানের মতে পাকিস্তান যেকোনো সময় মত (বিশ্বকাপে ভারত-ম্যাচ বয়কট) বদলাতে পারে। ভারতের তারকা অলরাউন্ডার বলেন, ‘গ্রুপ পর্যায়ে আপনি কোনো চ্যালেঞ্জ দেখতে পাবেন না। ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তবে ইউটার্ন হতে পারে। যদি তারা (পাকিস্তান) ইউটার্ন নিয়েও ফেলে, আমাদের কি চ্যালেঞ্জ জানাতে পারবে?’
পাকিস্তানের পক্ষ থেকে বিশ্বকাপের ভারত-ম্যাচ বয়কটের পর বিভিন্ন সংবাদমাধ্যমে জানা গেছে, ভারত-পাকিস্তান ম্যাচের বাজারমূল্য ৫০ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ৬ হাজার ১৫০ কোটি ২১ লাখ টাকা। ভারত-পাকিস্তান ম্যাচের ১০ সেকেন্ড বিজ্ঞাপনের জন্য আইসিসির ক্ষতি হবে ৫৪ লাখ টাকা। সম্প্রচারকারী প্রতিষ্ঠানেরও ৪০৩ কোটি টাকার লোকসান হবে। এমনকি বিসিসিআই, পিসিবি দুই বোর্ডেরই ২৬৯ কোটি টাকা রাজস্ব হারানোর শঙ্কা রয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। কদিন আগে ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে সুনীল গাভাস্কার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানকে আলাদা গ্রুপে রাখার পরামর্শ আইসিসিকে দিয়েছিলেন।

ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে একটি মুহূর্তকেই মোড় ঘুরিয়ে দেওয়ার ঘটনা হিসেবে দেখছেন লিওনেল মেসি। ১-১ গোলে সমতা ফেরার পর আর্জেন্টিনা বুঝতে পেরেছিল, প্রতিপক্ষের খেলোয়াড়রা আর আগের মতো লড়াইয়ের অবস্থায় নেই। সেই আত্মবিশ্বাস থেকেই শেষ পর্যন্ত জয় তুলে নেওয়ার বিশ্বাস তৈরি হয়েছিল বলে জানিয়েছেন মেস
১ ঘণ্টা আগে
সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালের টিকিট কেটেছে আর্জেন্টিনা। কিন্তু ম্যাচের পর তাদের উদ্যাপন নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ফকল্যান্ড ইস্যুতে রাজনৈতিক বার্তা বহনকারী ব্যানার প্রদর্শনের ঘটনায় আর্জেন্টিনার খেলোয়াড়দের বিরুদ্ধে ফিফার তদন্ত চান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
১ ঘণ্টা আগে
টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপ জয়ের হাতছানি আর্জেন্টিনার সামনে। এ জন্য আর মাত্র একটি ম্যাচ জিততে হবে। ফাইনালের মঞ্চে তাদের প্রতিপক্ষ স্পেন। তার আগে প্রতিপক্ষকে যথেষ্ট সম্মান দেখালেন লিওনেল মেসি। ফাইনালে দুই সমান শক্তির দলের লড়াই হবে বলে মনে করছেন আর্জেন্টিনার অধিনায়ক।
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল শুরুর তৃতীয় মিনিটেই লিওনেল মেসির সঙ্গে তর্কে জড়ান জুড বেলিংহাম। ম্যাচ শেষে প্রতিপক্ষের ফুটবলার ভালেনতিন বার্কোর ঘাড়ে চড় মারতে দেখা যায় তাঁকে। সব মিলিয়ে দলের হারের দিনে আচরণজনিত কারণে সমালোচিত নাম হয়ে থাকলেন বেলিংহাম।
৩ ঘণ্টা আগে