
বাংলাদেশকে ছাড়াই হতে যাচ্ছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অটুট থাকায় দলটিকে বাদ দিয়েছে আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার এই সিদ্ধান্তের নেতিবাচক প্রভাব পড়েছে টিকিট বিক্রিতে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘সি’ গ্রুপে ছিল বাংলাদেশ। এই গ্রুপের বাকি দলগুলো হলো ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। গ্রুপ পর্বে লিটন দাস, তাসকিনদের ৪ ম্যাচের তিনটাই হওয়ার কথা ছিল কলকাতার ইডেন গার্ডেনস ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশের যেকোনো ম্যাচ হলেই টিকিটের বাড়তি চাহিদা থাকে; ভীড় জমে স্টেডিয়ামপাড়ায়। কিন্তু বাংলাদেশ না থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এবার বিপরীত চিত্র কলকাতায়।
বাংলাদেশকে বাদ দিয়ে ‘সি’ গ্রুপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার এই সিদ্ধান্তের পরই ইডেন গার্ডেনসে দর্শকখরার আশঙ্কা করা হচ্ছিল। এবার সেটাই বাস্তবে রূপ নিয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী পরশু। মাঝখানে মাত্র এক দিন বাকি থাকলেও ইডেন গার্ডনসের ম্যাচগুলোকে সামনে রেখে টিকিট বিক্রি মুখ থুবড়ে পড়েছে। পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, আশানুরূপ টিকিট বিক্রি হচ্ছে না কাউন্টারগুলোতে। লাইনে একসঙ্গে চার-পাঁচজনের বেশি ক্রেতা দেখা যাচ্ছে না। একই চিত্র মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে বসানো অফলাইন টিকিট কাউন্টারগুলোতেও।
ইডেন গার্ডেনসে একসঙ্গে বসে ক্রিকেট উপভোগ করতে পারেন প্রায় ৬৫ হাজার মানুষ। অথচ এখন পর্যন্ত বিক্রি হয়েছে ২০ হাজারের সামান্য কিছু বেশি টিকিট–প্রতিবেদনে এমনটাই জানিয়েছে আনন্দবাজার।
সর্বোচ্চ ৪ হাজার ৯৭০টি টিকিট বিক্রি হয়েছে ইংল্যান্ড-ইতালি ম্যাচের। ওয়েস্ট ইন্ডিজ-স্কটল্যান্ড ম্যাচের টিকিট বিক্রি হয়েছে ২ হাজার ৯১৭ টি। ইংল্যান্ড-স্কটল্যান্ড ম্যাচের দর্শসংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭৫ টি। ওয়েস্ট ইন্ডিজ-ইতালির ম্যাচে বিক্রি হয়েছে ১ হাজার ২৪৮টি টিকিট। এ ছাড়া স্কটল্যান্ড-ইতালির ম্যাচের মাত্র ৩৪৮টি টিকিট বিক্রি করেছে কর্তৃপক্ষ।

মাঠের পারফরম্যান্সে ভারত-পাকিস্তান তেমন একটা লড়াই দেখা যায় না বললেই চলে। তবে ‘হাইভোল্টেজ ম্যাচ’ নামে পরিচিত এই ম্যাচ আলোচনায় আসে অন্যান্য ঘটনায়। ভক্ত-সমর্থকেরা যে আশায় ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট কাটেন, সেরকম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ তাঁরা উপভোগ করতে পারেন না। ইরফান পাঠানের মতে মাঠে ভারতকে
৫ ঘণ্টা আগে
নিজেদের প্রথম ম্যাচে ধূমকেতুর হয়ে ফিফটি করেছিলেন জাতীয় দলের দুই ক্রিকেটার লিটন দাস ও সাইফ হাসান। তাঁদের ফিফটিতে জাতীয় দলের আদলে গড়া ধূমকেতু সহজ জয় পেয়েছিল দুরন্তর বিপক্ষে।
৫ ঘণ্টা আগে
ক্যালেব ফ্যালকনার লড়ে গেলেন নিঃসঙ্গ শেরপার মতো। একপ্রান্তে ঝড় তুললেও সতীর্থদের কাছ থেকে তেমন সহায়তা পাননি। পাঁচ নম্বরে নামা এই ব্যাটার যখন ইংল্যান্ডের শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার পর ভারত তখন উল্লাসে ব্যস্ত। ষষ্ঠবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জয়ের আনন্দের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে
৬ ঘণ্টা আগে
বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) বাদ দেওয়ার পর পাকিস্তানের বিশ্বকাপ বর্জন নিয়ে আলোচনা জোরালো হয়ে ওঠে। বাংলাদেশের মতো অবশ্য পাকিস্তান বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করেনি। আগামীকাল ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে সালমান আলী আঘার নেতৃত্বাধীন পাকিস্তান। যে মাঠে তারা
৭ ঘণ্টা আগে