
ভারতের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক নিয়ে আলোচনা চলছে অনেক দিন ধরেই। ট্রাম্প কর্তৃক বর্ধিত শুল্কের প্রভাব পড়েছে ভারত-যুক্তরাষ্ট্রের পারস্পরিক সম্পর্কেও। দুই রাষ্ট্রের মধ্যে সম্পর্কের উন্নয়নে এখন কাজে লাগানো হচ্ছে ক্রিকেটকে।
মুম্বাইয়ের ওয়াংখেড়েতে গতকাল ভারত-যুক্তরাষ্ট্র বিশ্বকাপের ম্যাচটা নিছক একটা ম্যাচই নয়। এখানে জড়িত ছিল রাজনীতিও। ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গোর ম্যাচটি দেখতে এসেছেন। আর ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহসভাপতি রাজীব শুক্লা ভারতের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক দল কংগ্রেসেরও সাংসদ। গোরের সঙ্গে ছবি তুলে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে রাজীব সেটা পোস্ট করেছেন। ক্যাপশনে বিসিসিআই সহসভাপতি লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে সাক্ষাৎ করে ভালোই লেগেছে। ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক ঠিক রাখতে যথেষ্ট আগ্রহী। যুক্তরাষ্ট্রে ক্রিকেটের উন্নতিতেও তিনি কাজ করতে চান।’
গুরুতর অপরাধের কারণে গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের ক্রিকেটের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল জয় শাহর নেতৃত্বাধীন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। আইসিসির এই সহযোগী সদস্যদেশের সাময়িক কারণে সদস্যপদ স্থগিত হয়ে যাওয়ায় বিপাকে পড়ে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড। পরবর্তীতে যুক্তরাষ্ট্র জাতীয় দলের ক্রিকেটারদের বেতনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে আইসিসি।
ভারতের বিপক্ষে গতকাল যুক্তরাষ্ট্র ২৯ রানে হারলেও সেটা ম্যাচের পুরোটা বলছে না। টস হেরে আগে ব্যাটিং পাওয়া ভারতের স্কোর একটা পর্যায়ে হয়ে যায় ১২.৪ ওভারে ৬ উইকেটে ৭৭ রানে পরিণত হয়। চার নম্বরে নামা ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ৪৯ বলে ১০ চার ও ৪ ছক্কায় ৮৪ রান করে অপরাজিত থাকেন। তাঁর দুর্দান্ত ইনিংসেই ভারত ২০ ওভারে ৯ উইকেটে ১৬১ রান করেছে। জয়ের লক্ষ্যে নামা যুক্তরাষ্ট্র পুরোটা খেলে ৮ উইকেটে করেছে ১৩২ রান। ভারতের ২৯ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন সূর্যকুমার।
এবারের বিশ্বকাপে ‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ হিসেবে রয়েছে নামিবিয়া-নেদারল্যান্ডস। জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের ১৫ সদস্যের বিশ্বকাপ দলে ভারতের ৫ ক্রিকেটার, পাকিস্তানের ৩ ক্রিকেটার, শ্রীলঙ্কার এক, দক্ষিণ আফ্রিকার দুই ও যুক্তরাষ্ট্রের চার ক্রিকেটার আছেন। সবশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারত-পাকিস্তানের গ্রুপে পড়েছিল যুক্তরাষ্ট্র। সুপার ওভারের রোমাঞ্চে পাকিস্তানকে হারিয়ে সুপার এইটের টিকিট কেটেছিল মার্কিনীরা। সেটাই ছিল যুক্তরাষ্ট্রের জন্য প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্ট। সেবার তারা আয়োজকসূত্রে খেলেছিল। ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।

বিশ্বকাপ দলে সুযোগ পেতে নেইমারের সামনে একেকটা ম্যাচ একেকটা অগ্নিপরীক্ষা। কার্লো আনচেলত্তির মতো ‘কড়া হেডমাস্টার’ যে ব্রাজিলের প্রধান কোচ, সেই দলে সুযোগ পাওয়া কি এতই সোজা! তাও আবার বিশ্বকাপের মতো টুর্নামেন্টে! মাথার ওপর যখন বিশাল চাপ, সেই সময় মেজাজ হারালেন ব্রাজিলের অভিজ্ঞ এই ফরোয়ার্ড।
৩০ মিনিট আগে
জয় যেন ২০২৬ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের কাছে হয়ে গেছে সোনার হরিণ। পাঁচ ম্যাচ খেলেও জয়ের দেখা পায়নি। গত রাতে চেন্নাই সুপার কিংসের কাছে ৩২ রানে হেরেছে কলকাতা। হারের পর শাস্তিও পেয়েছেন কলকাতা অধিনায়ক অজিঙ্কা রাহানে।
১ ঘণ্টা আগে
সান্তিয়াগো বার্নাব্যুতে গত ৮ এপ্রিল প্রথম লেগে বায়ার্ন মিউনিখের কাছে ২-১ গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ। সেমিতে উঠতে হলে কমপক্ষে ২ গোলের ব্যবধানে জিততে হবে রিয়ালকে। বাংলাদেশ সময় আজ রাত ১টায় আলিয়াঞ্জ অ্যারেনায় দ্বিতীয় লেগে মুখোমুখি হবে বায়ার্ন-রিয়াল।
২ ঘণ্টা আগে
১৫ শিরোপা জিতে চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের ধারেকাছে কেউ নেই। গল্পটা এখানেই শেষ নয়। ইউরোপিয়ান কাপ বদলে চ্যাম্পিয়নস লিগ হওয়ার পর একমাত্র দল হিসেবে শিরোপা ধরে রাখার কীর্তি কেবল তাদেরই। প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে এবার রিয়ালের রেকর্ডে ভাগ বসানোর সম্ভাবনা জোরালো হয়েছে
২ ঘণ্টা আগে