
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সব জটিলতা দূর হয়েছে। ভারত ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান। তাতে টানা কয়েক দিনের অচলাবস্থায় পর স্বস্তি ফিরে পেয়েছে আইসিসি। আলোচিত ইস্যুতে পাকিস্তানের কঠোর সমালোচনা করেছেন বিরাট কোহলির ছেলেবেলার কোচ রাজকুমার শর্মা।
এক সাক্ষাৎকারে রাজকুমার বলেন, ‘এটা পাকিস্তানের সাজানো নাটক ছিল। ওরা সব সময়ই এমন করে। প্রথমে টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। এরপর তাদের পাশে ঠেলে সরিয়ে দিয়েছে। তারা টের পেয়েছে বিশ্বকাপে ভারতের বিপক্ষে না খেললে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। পাকিস্তানের কাছ থেকে এমন আচরণ নতুন কিছু নয়।’

ভারত-পাকিস্তান মানেই যেন শত্রু শত্রু ভাব। রাজনৈতিক এবং ভৌগোলিক পরিবেশ ছাপিয়ে মাঠের খেলাতেও এখন দুই দেশের মধ্যে বিরাজ করে উত্তেজনা। গত কয়েক বছরে এই উত্তেজনা চরমে পৌঁছেছে। এর ব্যতিক্রম চিত্র সংযুক্ত আরব আমিরাত দলে।
৭ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান। যাদের প্রতি সংহতি জানিয়ে গত ১ ফেব্রুয়ারি এই সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান সরকার, অনেক আলোচনা-সমালোচনা এবং বৈঠকের পরও সেই বাংলাদেশ এখনো টি-টোয়েন্টি বিশ্বকাপের বাইরেই আছে। এই বিষয়টিই মনে করিয়ে দিলেন ক্রিকেট বিশ্লেষক এবং ভারতের
২ ঘণ্টা আগে
আমিনুল ইসলাম বুলবুলকে গত পরশু মধ্যরাতে লাহোরের বিমানবন্দরে বিদায় দিতে এসেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নাকভি। লাহোরের বিমানবন্দরে উপমহাদেশের দুই ক্রিকেট প্রশাসকের হাস্যোজ্জ্বল মুখচ্ছবি বলে দিচ্ছিল, লাহোরে ত্রিপক্ষীয় বৈঠকটা বৃথা যায়নি!
৩ ঘণ্টা আগে
দেশসেরা নারী শুটার কামরুন নাহার কলিকে সব ধরনের শুটিং কার্যক্রম থেকে এক বছরের জন্য বহিষ্কার করেছে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন। গত ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের ষষ্ঠ সভায় এই শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়। সাধারণ সম্পাদক ফেরদৌস আরা খানম স্বাক্ষরিত এক চিঠিতে আনুষ্ঠানিকভাবে এ
৩ ঘণ্টা আগে