
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বর্জনের ঘোষণায় বিপাকে আইসিসি। পাকিস্তানকে এই সিদ্ধান্ত থেকে সরিয়ে আনতে চেষ্টার কমতি রাখছে না আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) পর এবার পাকিস্তানকে ভারত ম্যাচ বর্জনের সিদ্ধান্ত বদলাতে বলছে সংযুক্ত আরব আমিরাত।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা। কিন্তু বাংলাদেশের সমর্থনে ম্যাচটি না খেলার ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, ভারত ম্যাচ বর্জনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) চিঠি দিয়েছে আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)। বিশ্ব ক্রিকেট যেন আর্থিকভাবে বড় ধরনের বিপর্যয়ে না পড়ে, সে জন্য পাকিস্তানকে সিদ্ধান্ত থেকে সরে আসতে বলছে ইসিবি।
ওই চিঠিতে বলা হয়েছে, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আমিরাত ক্রিকেট বোর্ডের সম্পর্ক অনেক দিনের। অতীতেও আমরা ভেন্যু দিয়ে এবং ম্যাচ আয়োজন করে পাকিস্তানের পাশে ছিলাম। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ভারতের বিপক্ষে না খেলার যে সিদ্ধান্ত নিয়েছে সেটা ক্রিকেট এবং অনেক সদস্য দেশের জন্য বিপজ্জনক হবে। আইসিসির সহযোগী দেশগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। পরিবারের একজন সদস্য হিসেবে আমরা পিসিবিকে বলব যেন এই সিদ্ধান্ত তারা পুনর্বিবেচনা করে। সমাধানের পথে হাঁটার জন্য তাদের অনুরোধ করছি।’
বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ৬ হাজার কোটি টাকার ওপরে ক্ষতি হবে আইসিসির। বিশাল এই ক্ষতির হাত থেকে বাঁচতে পিসিবির সঙ্গে চিঠি চালাচালি এবং সরাসরি আলোচনা করছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। গতকাল লাহোরে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে বৈঠক করেছেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা। গুঞ্জন আছে এই বৈঠকের পর ভারত ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে পাকিস্তান। বিষয়টি নিয়ে খুব শিগগিরই ঘোষণা আসতে পারে।

চীনের চেয়ে উত্তর কোরিয়ার বিপক্ষে বেশি গোল হজম করেছেন মিলি আক্তার। কিন্তু প্রচেষ্টায় কোনো কমতি ছিল না। গ্লাভস হাতে আজ আবারও জাত চিনিয়ে নিজেকে তুলে ধরেছেন দলের সেরা পারফর্মার হিসেবে। তাই ৫ গোল হজম করেও তাঁর ওপর কোনো ধরনের অসন্তুষ্টি নেই বাংলাদেশ কোচ পিটার বাটলারের।
৯ মিনিট আগে
একপ্রান্ত থেকে উইকেট পড়ছে। আরেকদিকে ওভারপ্রতি রান তোলার পাহাড়সম চাপ। তবে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে গত রাতে জ্যাকব বেথেলকে দেখে সেটা কি বোঝার উপায় ছিল। জসপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী, হার্দিক পান্ডিয়া—যাঁকেই পেয়েছেন, তাঁকেই বেধড়ক পিটুনি দিয়েছেন বেথেল। শেষ পর্যন্ত বেথেলের সেঞ্চুরি বৃথা গেলেও ভারতীয়দের মনে
২৭ মিনিট আগে
বাংলাদেশ সফরের আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দায়িত্বে রদবদল হয়েছে। নিয়মিত ম্যানেজার নাভিদ চিমাকে সরিয়ে দিয়েছে পিসিবি। তাঁর পরিবর্তে এক পুলিশ কর্মকর্তা আসছেন বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে
মধ্যবর্তী দলবদলের লম্বা বিরতি শেষে আজ আবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল)। আবারও মাঠের ব্যস্ততা শুরু হচ্ছে জামালদের। গতকাল রমজানের বিকেলে গোপীবাগে ব্রাদার্স ইউনিয়নের মাঠে প্রস্তুতি নিতে দেখা গেল জামাল ভূঁইয়াকে।
১ ঘণ্টা আগে