
২০২৬ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন কাঠামো অনুযায়ী বেতন কমেছে তাসকিন আহমেদের। আর বেতন বেড়েছে রিশাদ হোসেন, তানজিদ হাসান তামিমসহ ছয় ক্রিকেটারের।
২৮ ক্রিকেটার নিয়ে বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তি করা হয়েছে। এই চুক্তিতে এ+ ক্যাটাগরিতে কোনো ক্রিকেটারকে রাখেনি। আগের কেন্দ্রীয় চুক্তিতে এ+ ক্যাটাগরিতে মাসে ১০ লাখ টাকা পেলেও এবার তাসকিনকে ‘এ’ ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হয়েছে। নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, তাসকিন-এই চার ক্রিকেটার এবার ‘এ’ ক্যাটেগরিতে। যাঁদের মধ্যে শান্ত টেস্টের অধিনায়ক। মেহেদী হাসান মিরাজ ওয়ানডে ও লিটন দাস টি-টোয়েন্টির অধিনায়ক। ‘এ’ ক্যাটাগরিতে থাকা প্রত্যেক ক্রিকেটার পাচ্ছেন ৮ লাখ টাকা করে।
রিশাদ হোসেন, তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ—এই পাঁচ ক্রিকেটারের উন্নতি হয়েছে। ‘সি’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে উঠে এসেছেন রিশাদ হোসেন, তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম ও শেখ মেহেদী হাসান। গত বছর বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৩৩ উইকেট নিয়েছিলেন রিশাদ। ২০২৫-২৬ মৌসুমের বিগ ব্যাশে হোবার্ট হারিকেনসের হয়েও দেখিয়েছেন তাঁর লেগস্পিন ভেলকি। আর তানজিদ তামিম গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ৭৭৫ রান করেছেন। এক বছরে সর্বোচ্চ ৭৭ ছক্কার রেকর্ডও তিনি করেছেন। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা মাসে ৬ লাখ টাকা করে পাবেন। এই ক্যাটাগরিতে আছেন ১১ ক্রিকেটার।
নাসুম আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ ‘ডি’ ক্যাটাগরি থেকে ‘সি’ ক্যাটাগরিতে উঠে এসেছেন। ‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা মাসে ৪ লাখ টাকা করে পাচ্ছেন। নাসুম আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, সৌম্য সরকার, জাকের আলী, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব—এই ছয় ক্রিকেটার আছেন ‘সি’ ক্যাটাগরিতে।
প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে সুযোগ পেয়েছেন হাসান মুরাদ, শামীম হোসেন পাটোয়ারী, সাইফ হাসান, তানভীর ইসলাম ও পারভেজ হোসেন ইমন। নুরুল হাসান সোহান ও হাসান মুরাদ ফিরেছেন কেন্দ্রীয় চুক্তিতে। এই সাত ক্রিকেটারকে রাখা হয়েছে ‘ডি’ গ্রুপে। তারা প্রত্যেকে পাবেন ২ লাখ টাকা করে। এ বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে এই চুক্তি।
বিসিবির ২০২৬ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা
ক্যাটাগরি ‘এ+’ (মাসে বেতন ১০ লাখ টাকা)
নেই
ক্যাটাগরি ‘এ’ (মাসে বেতন ৮ লাখ টাকা)
নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, তাসকিন আহমেদ
ক্যাটাগরি ‘বি’ (মাসে বেতন ৬ লাখ টাকা)
মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, সাদমান ইসলাম, তানজিদ তামিম, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানা
ক্যাটাগরি ‘সি’ (মাসে বেতন ৪ লাখ টাকা)
সৌম্য সরকার, জাকের আলী, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, সৈয়দ খালেদ আহমেদ
ক্যাটাগরি ‘ডি’ (মাসে বেতন ২ লাখ টাকা)
সাইফ হাসান, পারভেজ ইমন, তানভীর ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, শামীম পাটোয়ারী ও নুরুল হাসান সোহান

বাছাইপর্বের বাধা টপকাতে না পেরে গত বিশ্বকাপে দর্শক হয়ে থাকতে হয়েছিল জিম্বাবুয়েকে। তবে এবারের বিশ্বকাপে যেন এক বদলে যাওয়া জিম্বাবুয়ের গল্প দেখছে ক্রিকেট বিশ্ব। বাছাইয়ে অপরাজিত থেকে মূল মঞ্চে আসা সিকান্দার রাজার দল এখন রীতিমতো উড়ছে। ওমানকে হারিয়ে যাত্রা শুরু করা জিম্বাবুয়ে পরের ম্যাচেই সাবেক বিশ্ব চ্য
১ ঘণ্টা আগে
গত বছরের জুলাইয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপে নাম লেখায় বাংলাদেশ। এরপর থেকে ধ্যানজ্ঞান মানেই ‘মিশন অস্ট্রেলিয়া’। তা ঘিরে বাফুফে নানান পরিকল্পনার কথা শোনালেও বেশির ভাগই শুধু মুখের বুলি হিসেবে থেকেছে। নারী দলের কোচ পিটার বাটলারও এ নিয়ে বেশ বিরক্ত। তাই সত্য লুকাতে চাননি তিনি। প্রস্তুতির ঘাটতি কথা তুলে ধর
১ ঘণ্টা আগে
শুরুটা হয়েছিল দাপুটে জয় দিয়ে, কিন্তু শেষ রক্ষা হলো না। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া টানা দুই হারে এক ম্যাচ বাকি থাকতেই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে।
২ ঘণ্টা আগে
রমজানের প্রথম দিনের বিকেলেই মিরপুর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে একে একে হাজির চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটাররা। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম, আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু, গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হাবিবুল বাশার সুমনদের কাছ থেকে
২ ঘণ্টা আগে