
পরিবারের সঙ্গে সময় কাটাতে গত ১৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার মেলবোর্নে গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অস্ট্রেলিয়ায় তাঁর যাওয়া নিয়ে যেমন কৌতূহল ছিল, দেশে ফেরা নিয়েও তৈরি হয়েছে কৌতূহল।
বিসিবি সভাপতির দেশে ফেরা নিয়ে কথা বলেছেন বিসিবি পরিচালক আসিফ আকবর। ঈদুল ফিতর শেষেই ঢাকায় ফিরতে পারেন বিসিবি প্রধান–আজকের পত্রিকার পডকাস্টে এমনটাই জানিয়েছেন আসিফ। বিসিবির এজ গ্রুপ ও গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান বলেন, ‘তিনি (বিসিবি সভাপতি) দীর্ঘদিন হলো পবিত্র রমজানে একটা খতম তারাবি পড়েন অস্ট্রেলিয়াতে। তারাবি এবারও পড়ছেন এবং তিনি ঈদ করেই সম্ভবত ফিরবেন (ঢাকায়)।'
আসিফ আরও যোগ করেন, 'যারা প্রশ্নটা করেন (কবে ফিরবেন বিসিবি সভাপতি), শুধু তাদের উত্তর দিতে কি তিনি বাংলাদেশে থাকবেন? একটা লোক হোটেলে ছোট্ট একটা রুমে গৃহবন্দী থাকে (ঢাকায় থাকলে)। তাঁর ফ্যামিলি আছে, তাঁরও তো জীবন আছে। সেটাও দেখতে হবে। বুলবুল ভাইকে কেন লাগবে, আমাকে বলেন। আমি আছি তো।’
২০২৫ সালের অক্টোবরে অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে সভাপতি নির্বাচিত হন বুলবুল। এরপর থেকেই টানা কাজের মধ্যে ছিলেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ (বিপিএল) অন্যান্য ঘরোয়া টুর্নামেন্ট নিয়ে পার করেছেন ব্যস্ত সময়। টানা ব্যস্ততা শেষে পরিবারের সঙ্গে সময় কাটাতে অস্ট্রেলিয়ায় গেছেন বুলবুল। অস্ট্রেলিয়ায় যাওয়ার পর দুদিন আগে তিনি ভার্চুয়ালি বোর্ড মিটিংও করেছেন। সভায় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

আর্থিক অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত শাস্তি পেতে হবে ম্যানচেস্টার সিটিকে। এমনটাই জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর। একই সঙ্গে ক্লাবটির বিরুদ্ধে চলমান প্রক্রিয়াকে স্বাধীনভাবে শেষ করার ওপরও জোর দিয়েছে তারা।
৩৬ মিনিট আগে
বাংলাদেশ দলের কোচিং স্টাফে যোগ দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার মালিবংওয়ে মাকেতা। তাঁকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৮ সালের নভেম্বর পর্যন্ত লিটন দাস, নাজমুল হোসেন শান্তদের সঙ্গে কাজ করবেন মাকেতা।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগে শুরুটা জয় দিয়েই করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। নতুন মৌসুমের প্রথম ম্যাচে ফকিরেরপুল ইয়ং মেনস ক্লাবকে আজ ১-০ গোলে হারিয়েছে সাদাকালোরা। শুক্রবার চাঁদপুর জেলা স্টেডিয়ামে মোহামেডানের হয়ে জয়সূচক গোলটি করেন জাহিদ হাসান শান্ত।
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনা হয়ে বিদায়ী ম্যাচ খেলতে দেশে ফিরেছেন লিওনেল মেসি। আজ সকালে নিজ শহর রোজারিওতে পৌঁছেছেন আর্জেন্টাইন তারকা। আগামী বুধবার বেনিনের বিপক্ষে ম্যাচে শেষবার আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামবেন ইতিহাসের সেরা ফুটবলারদের একজন।
৩ ঘণ্টা আগে