
হঠাৎই ব্যাটিং ছেড়ে গ্যালারির দিকে তেড়ে গেলেন মোহাম্মদ মিঠুন। তাঁর মেজাজ যে সপ্তমে চড়েছে, সেটা স্পষ্ট। প্রতিপক্ষের কোনো ক্রিকেটারের সঙ্গে নয়। দক্ষিণাঞ্চলের এই ব্যাটারের মেজাজ হারিয়েছেন দর্শকের ওপর!
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের গ্যালারি থেকে তাঁকে উদ্দেশ্য করে কটু মন্তব্য শুনে ‘দালাল-দালাল’ চিৎকার শুনে মেজাজ ঠিক রাখতে পারেননি মিঠুন। বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) আজ রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে খেলছে দক্ষিণাঞ্চল-উত্তরাঞ্চল। আগে ব্যাটিং পাওয়া দক্ষিণাঞ্চলের ক্রিকেটার মিঠুন ব্যাটিং ছেড়ে তেড়ে গেলেন গ্যালারির থেকে। গ্যালারি থেকে তখন ভেসে আসছিল ‘দালাল, দালাল’ চিৎকার। সীমানার ধারে গিয়ে মিঠুনকে দর্শকদের সঙ্গে কথা বলতে দেখা গেছে। দর্শকদের কাছে হয়তো তিনি জানতে চেয়েছেন, কেন তাঁকে উদ্দেশ্য করে এ ধরনের মন্তব্য বা দুয়ো দিচ্ছেন! কিছুক্ষণ পর মিঠুন অবশ্য মুখে একটা হাসি ফুটিয়ে ফিরে এসেছেন উইকেটের দিকে। সর্বশেষ বিপিএলে একই অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল মেহেদী হাসান মিরাজকেও।

দর্শকদের রোষানলে যে মিঠুন পড়েছেন, তার পেছনে বিপিএলের একটি ঘটনার যোগসূত্র আছে। গত জানুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত এক মন্তব্যের জেরে একদিন বিপিএল বন্ধ ছিল। ক্রিকেটারদের সংগঠন কোয়াব সভাপতি মিঠুনের নেতৃত্বে বিপিএল বয়কটের সিদ্ধান্ত নিয়েছিলেন লিটন-মেহেদী হাসান মিরাজরা। এই ঘটনায় আড়াল থেকে তামিম ইকবালের সমর্থন আছে কি না, এই প্রশ্নের মুখোমুখিও হতে হয়েছিল মিঠুনকে। ওই ঘটনার পর থেকেই মিঠুন-মিরাজকে মাঠে প্রায় দর্শকদের দুয়ো শুনতে হচ্ছে, যেটা আজ রাজশাহীতেও হলো।
এ রকম পরিস্থিতির মধ্যেও মিঠুন ভালো ব্যাটিং করেছেন। উত্তরাঞ্চলের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিং পাওয়া দক্ষিণাঞ্চল ৩০.৫ ওভারে ১৪৪ রানে গুটিয়ে গেছে। মিঠুন ৭৯ বলে ৫৫ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক স্বাগতিক ভারত বেশ কোণঠাসা অবস্থায় রয়েছে। সুপার এইটে হাতে থাকা দুই ম্যাচ জিতলেও নিশ্চিত হচ্ছে না তাদের সেমিফাইনাল। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আজ সন্ধ্যায় বাঁচা-মরার ম্যাচে খেলতে নামবে ভারত-জিম্বাবুয়ে। এই ম্যাচে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা বিশেষ এক বস্তু
১ ঘণ্টা আগে
কল্পনা করতে পেরেছিলেন। সবশেষ চ্যাম্পিয়নস লিগের রানার্সআপ ইন্টার মিলান এবার বিদায় নিয়েছে প্লে-অফেই। তাদের মতো শেষ ষোলোতে উঠতে পারেনি আরেক বিখ্যাত দল জুভেন্টাসও।
২ ঘণ্টা আগে
দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হেরে সেমিফাইনালে ওঠা অনেক কঠিন হয়ে গেছে ভারতের জন্য। হাতে থাকা দুটি ম্যাচ জিতলেও সূর্যকুমার যাদব-অভিষেক শর্মা-জসপ্রীত বুমরাদের সেমির টিকিটের নিশ্চয়তা নেই। আজ চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে ভারত-জিম্বাবুয়ে ম্যাচ।
৩ ঘণ্টা আগে
পাকিস্তান এখন খাদের কিনারায়। সালমান আলী আগার নেতৃত্বাধীন পাকিস্তানের সেমিফাইনালে ওঠা নির্ভর করছে ‘যদি-কিন্তু’র ওপর। কলম্বোর প্রেমাদাসায় গতকাল নিউজিল্যান্ডের জয়ে সেমির আশা জ্বলজ্বল করছে পাকিস্তানের। ৬১ রানে হেরে শ্রীলঙ্কার বিদায়ঘণ্টা বেজে গেছে। তবে লঙ্কানদের বিদায়ঘণ্টা বেজে গেলেও পাকিস্তানের পথের
৪ ঘণ্টা আগে