Ajker Patrika

সাকিব কি পাকিস্তান সিরিজ খেলবেন

ক্রীড়া ডেস্ক    
সাকিব কি পাকিস্তান সিরিজ খেলবেন
সাকিব আল হাসানকে আবারও জাতীয় দলে ফেরানোর জন্য প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ছবি– সংগৃহীত

আসন্ন পাকিস্তান সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরতে পারেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে তাকে আবারও লাল-সবুজ জার্সিতে দেখার গুঞ্জন জোরালো হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে ফেরানোর ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত দিলেও পুরো বিষয়টি এখন নির্ভর করছে আইনি জটিলতা ও সরকারের সিদ্ধান্তের ওপর।

বিসিবির শীর্ষ পর্যায় থেকে সাকিবকে ফেরানোর তৎপরতা শুরু হয়েছে বেশ আগে থেকেই। শুক্রবার হ্যান্ডবল স্টেডিয়ামে বিএসপিএর ইফতার মাহফিলে এসেছিলেন বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ। সেখানে গণমাধ্যমকে তিনি জানান, দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেই তিনি সাকিবকে দলে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই চেয়েছি সাকিব খেলুক। মাঝখানে কিছু কারণে তা সম্ভব হয়নি, তবে ভবিষ্যতে হবে না এমনটা বলা যাবে না। প্রক্রিয়াটি অনেক দূর এগিয়েছে, খুব শিগগিরই আপনারা হয়তো এ বিষয়ে সুসংবাদ পাবেন।’

সাকিবের দলে ফেরার ক্ষেত্রে মূল বাধা এখন মাঠের বাইরের বিতর্ক ও আইনি জটিলতা। জুলাই গণ-অভ্যুত্থানের পর এই ক্রিকেটারের নামে একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। ফারুক আহমেদ স্পষ্ট করে জানিয়েছেন, ক্রিকেটিং বিষয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড, কিন্তু আইনি সুরক্ষা নিশ্চিত করা সরকারের কাজ। তার ভাষ্যমতে, ‘সাকিবের ফিটনেস দেখে তাকে নির্বাচন করা আমাদের কাজ। কিন্তু তার নামে যে মামলা বা অন্যান্য ইস্যু আছে, সেগুলো বোর্ডের হাতে নেই। এই জায়গাটিতে সরকারের সহায়তা প্রয়োজন।’

সাম্প্রতিক কেন্দ্রীয় চুক্তিতে সাকিবের নাম না থাকলেও বোর্ড তাকে ব্র্যান্ড ভ্যালু ও মাঠের পারফরম্যান্সের কারণে অপরিহার্য মনে করছে। ফারুক আহমেদ সাকিবকে দেশের ‘সম্পদ’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘সাকিব একটি ব্র্যান্ড। বোর্ড সবসময় চায় ও বাংলাদেশের হয়ে খেলুক। আমার বিশ্বাস, দলের জন্য অবদান রাখার মতো ক্ষমতা ওর এখনো আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দ্বীপে কামোন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ

ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে

ওসির অ্যাকাউন্টে বিপুল লেনদেনের অভিযোগ

পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টি, কী হবে খেলা না হলে

প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত