
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আজকের ভার্চুয়াল বোর্ড সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে জাতীয় দলের নির্বাচক প্যানেলে পরিবর্তন, নারী ক্রিকেটার জাহানারার অভিযোগের প্রেক্ষিতে মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং বহুল প্রতীক্ষিত নারী বিপিএলের সময়সূচি অনুমোদন অন্যতম।
জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর চুক্তির মেয়াদ আগামী ২৮ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা। তবে এখনই বড় কোনো পরিবর্তনে না গিয়ে অন্তর্বর্তীকালীন সমাধানের পথে হাঁটছে বোর্ড। আপাতত লিপুর মেয়াদ আরও এক মাস বাড়ানোর প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এই বাড়তি সময়ের মধ্যেই বোর্ড নতুন প্যানেল পুনর্গঠন করবে। লিপুর উত্তরসূরি হিসেবে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের নাম জোরালোভাবে আলোচনায় রয়েছে।
নারী ক্রিকেটার জাহানারা আলমের আনা গুরুতর অভিযোগের প্রেক্ষিতে কঠোর অবস্থান নিয়েছে বিসিবি। জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামকে বিসিবির সব ধরনের কর্মকাণ্ড থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। জাহানারা এক সাক্ষাৎকারে মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন। বিষয়টি খতিয়ে দেখতে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছিল বোর্ড, যেখানে জাহানারার দেওয়া লিখিত অভিযোগ ও তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ’ (বিপিএল)। বোর্ড সভায় এই টুর্নামেন্টের উদ্বোধনী আসরের সময়সূচি অনুমোদন করা হয়েছে। আগামী ৪ এপ্রিল ২০২৬ থেকে শুরু হয়ে টুর্নামেন্টটি চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। ঢাকা ও চট্টগ্রামের দুটি ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আলাদা নজর কেড়েছে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, কানাডা, ইতালির মতো সহযোগী দেশগুলো। এসব দলে ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটারদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতোই। বিষয়টি নজর এড়ায়নি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও। আজ ‘মন কি বাত’ নামক অনুষ্ঠানে এই ক্রিকেটারদের ভূয়সী প্রশংসা করে
৭ মিনিট আগে
বিশ্ব ক্রিকেটে ভারতের দাপট চলছে অনেক দিন ধরেই। ক্রিকেট প্রশাসনে তো বটেই, মাঠের ক্রিকেটেও ভারত অপ্রতিরোধ্য। সূর্যকুমার যাদব, ইশান কিষাণ, জসপ্রীত বুমরাদের নিয়ে গড়া তারকাখচিত ভারত এত দাপট দেখিয়ে কীভাবে খেলছে, সেটা নিয়ে ওয়াসিম আকরাম-ওয়াকার ইউনিস-ইয়ান বিশপের মতো ক্রিকেট বিশেষজ্ঞরা করছেন বিশ্লেষণ। ভারতের
১ ঘণ্টা আগে
কোটি টাকারও বেশি পাওনা আদায়ের জন্য কমিটি গঠন করেছে বাফুফে। আজ নির্বাহী কমিটির জরুরি সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনলাইনে অনুষ্ঠিত সেই বৈঠকে থাইল্যান্ড থেকে যোগ দেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।
২ ঘণ্টা আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্স দেখিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো পরাশক্তিদের হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সুপার এইটে সিকান্দার রাজার দল। তবে আর্থিক সংকটের কারণে সুপার এইট পর্বে গ্যালারিতে জিম্বাবুয়ের সমর্থকদের উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা
৩ ঘণ্টা আগে