
ময়মনসিংহের নান্দাইলে চোরাই ট্রাকসহ ব্যবসায়ী সাদ্দাম হোসেন (৩৫) ও তাঁর বড় ভাই মো. নজরুল ইসলামকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় আজ সোমবার নান্দাইল মডেল থানার এসআই খাইরুল ইসলাম বাদী হয়ে দুজনের বিরুদ্ধে মামলা করেন। এর আগে গতকাল রোববার রাতে উপজেলার সিংরইল বাজার থেকে ট্রাকসহ তাঁদের আটক করা হয়।
আটক ব্যবসায়ী সাদ্দাম হোসেন উপজেলার আচারগাঁও ইউনিয়নের পুরহরি গ্রামের মৃত মাহতাব উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে সিংরইল বাজারে আরজু মিয়ার মালিকানাধীন দোকানের সামনে একটি পরিত্যক্ত ড্রাম ট্রাক দেখতে পান স্থানীয় লোকজন। সন্দেহ হওয়ায় তাঁরা ট্রাকটি আটকে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকসহ সাদ্দাম ও নজরুলকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় ছয় চাকার একটি ড্রাম ট্রাক ও একটি গ্যাস কাটার জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে ট্রাকটি কেনার বিষয়ে তাঁরা সন্তোষজনক তথ্য দিতে পারেননি বলে জানায় পুলিশ।
তবে ব্যবসায়ী সাদ্দাম হোসেনের দাবি, নষ্ট ও পরিত্যক্ত ড্রাম ট্রাকটি তিনি ময়মনসিংহের ফারুক নামের এক ব্যবসায়ীর কাছ থেকে ৮ লাখ টাকায় কিনেছেন। ভেঙে বিক্রি করার জন্য ট্রাকটি তাঁর ভাঙারি দোকানে নেওয়া হচ্ছিল।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, চোরাই ট্রাকসহ দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির দুধ পান করে ১৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আজ সোমবার দুপুরে স্কুল ফিডিংয়ের দুধ খাওয়ার কয়েক মিনিটের মধ্যেই কয়েকজন শিক্ষার্থী পেটেব্যথা, খিঁচুনি ও মাথা ঘোরার কথা জানায়।
৪ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৭ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ওবায়দুল হকের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন পরিবার ও স্থানীয়রা। পুলিশ বলছে, অভিযুক্তকে গ্রেপ্তারে দুটি দল কাজ করছে।
১০ মিনিট আগে
সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাদের গ্রেপ্তারের দাবিতে প্রশাসন ভবন ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। আজ সোমবার সন্ধ্যা ৭টা থেকে তাঁরা এই কর্মসূচি শুরু করেন। প্রতিবেদন লেখার সময় তাঁদের আন্দোলন চলমান ছিল।
১৩ মিনিট আগে
বরিশালের আগৈলঝাড়ায় বিষপান করা ঝুমুর খানম সেতু (২৭) নামে এক সন্তানের জননী আজ সোমবার বিকেলে মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর (ঝুমুর) মৃত্যু হয়। এর আগে গতকাল রোববার দিবাগত রাতে গৃহবধূ ঝুমুর খানম সেতু প্রবাসী স্বামী শাহারিয়া কাজী ওরফে শাহাবুদ্দিনকে ভিডিও কলে রেখে
২১ মিনিট আগে