
ময়মনসিংহের নান্দাইলে আকস্মিক ঝড় ও বাতাসের তাণ্ডবে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঘরবাড়ি, বৈদ্যুতিক খুঁটি ও গাছ উপড়ে ব্যাপক ক্ষতি হয়। ঝড়ে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের কড়ইকান্দি গ্রামের মৃত আকবর আলীর পুত্র ফিরোজ মিয়া ও আব্দুল খালেকের ঘর ভেঙে যায়।
এ নিয়ে আজকের পত্রিকার অনলাইনে ‘নান্দাইলে ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি নান্দাইল আসনের সংসদ সদস্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী (এমপি) নজরে আসে।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর নির্দেশে ঝড়ে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনে দুই বান্ডিল করে ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়।
টিন ও অর্থ সহায়তা পাওয়া আব্দুল খালেক বলেন, ঝড়ে আমার পুরো ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। থাকার মতো কোনো ব্যবস্থা নেই। প্রতিমন্ত্রীর নজরে আসায় আমরা দুই পরিবার টিন ও নগদ অর্থ পেয়েছি। এতে আমাদের দুই পরিবারের অনেক উপকার হয়েছে।

ময়মনসিংহের গফরগাঁওয়ে সাত বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে মো. মোস্তফা (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার দুপুর দেড়টার দিকে শিশুটি মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল। পথে মোস্তফা তাকে রাস্তার পাশের একটি কলাবাগানে নিয়ে যৌন নিপীড়নের চেষ্টা করেন।
৬ মিনিট আগে
রংপুরের তারাগঞ্জে প্রাইভেট কার ও মাইক্রোবাসের সংঘর্ষে নোয়াব আলী (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের বালাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
নিমদীঘি এলাকায় মাদকের একটি বড় চালান পাচারের তথ্য গোপন সূত্রে পায় পুলিশ। পরে থানার একটি বিশেষ দল ওই এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় ইসাহাক আলী তাঁর কাছে মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করেন। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
৯ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে জমির বিরোধে দুধ লাল রবিদাস (৬০) নামের এক ব্যক্তির মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। স্বজনদের অভিযোগ, দুইবার কবর খোঁড়ার পর তা মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয়। পরে পুলিশ ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের হস্তক্ষেপে প্রায় পাঁচ ঘণ্টা আলোচনার পর বিকেল ৫টার দিকে মরদেহ দাফন করা হয়।
১২ মিনিট আগে