Ajker Patrika

নান্দাইলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা গ্রেপ্তার

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
নান্দাইলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা গ্রেপ্তার
গ্রেপ্তার সাইফুল ইসলাম ও আজিজুল ইসলাম আজিজ। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সিংরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম ও গাংগাইল ইউনিয়ন যুবলীগের নেতা আজিজুল ইসলাম আজিজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার গাংগাইল ইউনিয়নের পংকরহাটি এলাকা থেকে আজিজুল ইসলাম এবং বিকেলে মুশুল্লী ইউনিয়নের মেরেঙ্গা বাজার থেকে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। যুবলীগ নেতা আজিজুল ইসলাম আজিজকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামকে আদালতে পাঠানোর আইনগত প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত