
অবসায়ন বা বন্ধের প্রক্রিয়ায় থাকা ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) শেয়ার হঠাৎ করেই পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। দীর্ঘদিন দরপতনের পর এক টাকার নিচে নেমে যাওয়া এসব শেয়ার আজ মঙ্গলবার সর্বোচ্চ সার্কিট ব্রেকারে ঠেকে যায়। এতে প্রশ্ন উঠেছে, আর্থিকভাবে দেউলিয়া

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এক নতুন মূল্যায়ন বলছে, পাকিস্তানের অর্থনৈতিক সংকটের মূল কারণ দুর্নীতি। দেশটি এমন এক ‘স্টেট ক্যাপচার বা রাষ্ট্র দখল’ পরিস্থিতিতে আটকে গেছে, যেখানে নীতিনির্ধারণী ক্ষমতা ছোট্ট একটি রাজনৈতিক ও ব্যবসায়ী গোষ্ঠীর হাতে, আর তাদের স্বার্থে রাষ্ট্রের নীতি প্রায়ই বদলে যায়।

তখন নবীজি বললেন, ‘আমার উম্মতের মধ্যে দেউলিয়া (মুফলিস) সেই ব্যক্তি, যে নামাজ পড়েছে, রোজা রেখেছে, জাকাত দিয়েছে। কিন্তু সে কাউকে গালি দিয়েছে, কারও ওপরে অপবাদ দিয়েছে, কারও সম্পদ আত্মসাৎ করেছে, কাউকে আঘাত করেছে। কিয়ামতের দিনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তার সওয়াব দিয়ে দেওয়া হবে।

দুর্বল পাসওয়ার্ডের কারণে পথে বসেছে যুক্তরাজ্যের ১৬০ বছরের একটি পুরোনো কোম্পানি। একদল হ্যাকার ব্রিটিশ পরিবহন কোম্পানি কেএনপি লজিস্টিকসের তথ্যভান্ডার হ্যাক করায় আর্থিক ক্ষতির পাশাপাশি কোম্পানিটির ৭০০ কর্মীর চাকরি চলে গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।