
বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক বলেছেন, যুক্তরাষ্ট্র যে পরিমাণ হারে জাতীয় ঋণ পরিশোধ করছে, তা দেশটির প্রতিরক্ষা বাজেটকে ছাড়িয়ে গেছে। তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্র অতি দ্রুত দেউলিয়া হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। অল-ইন নামে এক পডকাস্টে তিনি এ কথা বলেছেন। মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বারনামার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত জুলাই মাসে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় তথা ট্রেজারি বিভাগ জানিয়েছিল, দেশটির বর্তমান জাতীয় ঋণ ৩৫ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। এর মধ্যে বিগত ছয় মাসেই বেড়েছে ১ ট্রিলিয়ন ডলার। এর আগে, গত জুন মাসে মার্কিন পার্লামেন্ট দেশটির জন্য ৮৯৫ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট অনুমোদ দেয়, যা আগের বছরের চেয়ে ১ শতাংশ বেশি।
এ বিষয়ে আলোকপাত করে ইলন মাস্ক বলেন, ‘জাতীয় ঋণের বিপরীতে সুদের অর্থ প্রদানের পরিমাণ এখন সমগ্র প্রতিরক্ষা বিভাগের বাজেটের চেয়ে বেশি এবং তা ক্রমেই বাড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্র খুব দ্রুত দেউলিয়া হয়ে যাচ্ছে।’ এ সময় তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণে যত ট্রিলিয়ন ডলার যুক্ত হচ্ছে, আমাদের সন্তানদের কাঁধে তত বেশি ঋণের দায় বাড়ছে।’
এর আগে, চলতি সপ্তাহের শুরুর দিকে ইলন মাস্ক তাঁর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফরম এক্সে এক টুইটে জানান, আগামী ১২ মাসে যুক্তরাষ্ট্রকে ঋণের বিপরীতে ১ দশমিক ২ ট্রিলিয়ন ডলার সুদ পরিশোধ করতে হবে, যা যুক্তরাষ্ট্রের জাতীয় রাজস্ব আয়ের ২৫ শতাংশ।
এ ছাড়া, চলতি মাসের শুরুর দিকে ইলন মাস্ক সতর্ক করে বলেন, সরকারি ব্যয়ের বর্তমান হার মার্কিন যুক্তরাষ্ট্রকে দ্রুত দেউলিয়াত্বের দিকে নিয়ে যাচ্ছে এবং সরকারের অতিরিক্ত ব্যয় মুদ্রাস্ফীতি বাড়িয়ে তুলছে। গত আগস্টে ইউএস লেবার ডিপার্টমেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, বার্ষিক মুদ্রাস্ফীতি ২০২১ সালের পর প্রথমবারের মতো ৩ শতাংশের নিচে নেমেছে।

যুক্তরাষ্ট্র-ইরান সংকট নিরসনে পাকিস্তানে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় তেহরান অংশ নেবে কি না, তা নিয়ে এখনো চূড়ান্ত কোনো নিশ্চিত বার্তা পাওয়া যায়নি। আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই তথ্য জানিয়েছেন।
৫ ঘণ্টা আগে
ইরানের বন্দরগুলোতে চলমান মার্কিন অবরোধ বহাল রাখার অংশ হিসেবে এবার এশিয়া-প্যাসিফিক অঞ্চলে একটি নিষিদ্ধ তেলবাহী জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)। আজ মঙ্গলবার পেন্টাগনের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে চলমান অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াতে চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। তিনি আরও বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না হলে ফের সামরিক অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্র।
৮ ঘণ্টা আগে
কলকাতার এক চিরাচরিত সকাল। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার চালাতে বাড়ি বাড়ি ঘুরছেন নেতা-কর্মীরা। তেমনই প্রচারে দেখা গেল ব্যারাকপুরের বিজেপি নেতা কৌস্তভ বাগচীকে। পরনে ধবধবে সাদা পাঞ্জাবি আর লাল ধুতি।
১২ ঘণ্টা আগে