
চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে প্রকাশ্যে তুলে নিয়ে রাতভর রেখে পরদিন থানায় তুলে দিতে গেলে অপহরণকারীদের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই নেতার বাবার করা মামলায় সোমবার তিনজনকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানার পুলিশ।
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ওই নেতার নাম মো. ফয়সাল মাহমুদ ফাহাদ। গত বছর ছাত্রলীগের সম্মেলনে তিনি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। তবে পুলিশ বলেছে, ওষুধ কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিটিক্যাল্সের সেলস্ অফিসার হিসেবে কর্মরত আছেন ফয়সাল।
পুলিশের হাতে গ্রেপ্তার তিনজন হলেন-আশরাফুল আমিন (২৯), তারিক আসিফ (২৭) ও শাহাদাত হোসেন শান্ত (২০)। আসামি মোহাম্মদ আবুল সাজ্জাদ ওরফে আদর (৩২) ও আমিমুল এহসান ফাহিম (২৫) পলাতক রয়েছেন।
গত রোববার রাতে ‘মব’ সৃষ্টি করে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন বেসরকারি পার্কভিউ হাসপাতালের ভেতর থেকে ফাহাদকে তুলে নিয়ে যাওয়া হয়। তাঁকে রাউজানের একটি বাড়িতে আটকে রাখা হয়েছিল।
স্থানীয় ও পুলিশ সূত্র জানিয়েছে, রাউজানে নেওয়ার পর ফাহাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ চাওয়া হয় এবং তাঁকে নির্যাতন করা হয়। একই সময় অপহরণের ঘটনার সিসিটিভির একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ঘটনাটি জানাজানি হওয়ার পর পুলিশ তৎপরতা চালায়। পরে চাপের মুখে অপহরণকারীদের কয়েকজন ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে নাশকতা চেষ্টার অভিযোগ এনে সকালে পাঁচলাইশ থানার পুলিশের হাতে তুলে দিতে আসে। পুলিশ সবকিছু যাচাইয়ের পর অপহরণে জড়িতদের গ্রেপ্তার করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ফাহাদ চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে তাঁর মাকে ডাক্তার দেখাতে এসেছিলেন। এ সময় অপহরণের ঘটনাটি ঘটে। ওই ঘটনায় হাসপাতালে থাকা সিসিটিভি ফুটেজের একাধিক ভিডিওতে দেখা যায়, প্রকাশ্যে বিনা বাধায় সবার সমানে দিয়ে চার থেকে পাঁচজন তরুণ ফাহাদকে কলার ধরে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে যাচ্ছে। তাঁর দুই হাত দুই পাশ থেকে ধরে রাখা হয়েছিল।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ‘ফাহাদ নামে ওই যুবককে পাঁচলাইশ থেকে তুলে নিয়ে রাউজান উপজেলার দিকে নিয়ে যাওয়া হয়েছিল। তাঁকে অপহরণের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

ভারতের দালালদের হাত-পা ভেঙে পুলিশে সোপর্দ করার পরামর্শ দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিডি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)। শনিবার (১৬ মে) বিকেলে রাজশাহীর মাদ্রাসা ময়দানে ১১ দলীয় ঐক্যের এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এই পরামর্শ দিয়েছেন।
১৩ মিনিট আগে
রংপুরের কাউনিয়ায় হজে লোক পাঠানো ও চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের মামলায় পরোয়ানা জারি থাকা মোহাম্মদ আলী বাবু নামের এক কলেজ শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (১৬ মে) তাঁকে রংপুর আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাতে রংপুর মহানগর এলাকায় ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩৫ মিনিট আগে
বগুড়ার শিবগঞ্জে শাহ আলম (৪০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার দুপুর ১২টার দিকে বিহার ইউনিয়নের সংসারদীঘি গ্রামে ধানখেত থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
নিহত ব্যক্তিরা হলেন লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের খলাইঘাট নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলামের ছেলে কলেজছাত্র সিফাত আহমেদ (১৮) ও নবম শ্রেণির ছাত্র স্বচ্ছ আহমেদ (১৪)। তাঁরা দুই ভাই লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষার্থী।
১ ঘণ্টা আগে